1910160 (/171/21511)/1151160/010101 71210051601 একটি (উর্দু ভাষায়) সংক্ষিপ্ত এন্থ মুফতী আযম আকাবিরে উন্মত কি নযর মে ( ৬৫ -।১4এ। ০৭ ১ ৯৮০1 ৬০) রচিত হয়েছে। তবে পুস্তক দুটোতে মুফতী সাহেবের ফিক্হী অবদান ও অপরাপর বিষয় নিয়ে বৃহৎ কোন আলোচনা বা মূল্যায়ন হয়নি। যা করা উচিত ছিল । মানুষ মাত্রই পরিবেশের সৃষ্টি, পরিবেশ ছারা প্রভাবিত। পারিপার্থিক বিবর্তনের সাথে সাথে মানুষের অবস্থারও পরিবর্তন হয়; যা পরবতীতে নতুন মন-মানস সৃষ্টি এবং চিন্তাধারার পরিবর্তনে প্রভাব বিস্তার করে; সে বিষয়েও কোন আলোকপাত করা হয়নি। আমি আমার গবেষণায় উক্ত দুটো পুস্তককে মৌলিক উৎস হিসেবে গ্রহণ করেছি এবং টীকা ও সূত্র উল্লেখ করতে মুফতী মুহাম্মদ ইজহারুল ইসলাম চৌধুরী রচিত গ্রন্থটিকে হায়াতে মুফতী আযম বলে উল্লেখ করেছি। অপর গ্রন্থের উল্লেখ শুধুমাত্র নোমান নামে করেছি। এছাড়া মুফতী ইজাহারুল ইসলাম চৌধুরী যিনি মুফতী ফয়যুল্লাহর নাতিন জামাই এবং একাধারে ২০ বছর মুফতী সাহেবের সানিধ্য লাভের সুযোগ পেয়ে ধন্য হয়েছেন; তার জবানী বক্তব্যকে গবেষণার উৎস হিসেবে গ্রহণ করেছি । মুফতী ফয়যুল্লাহ রচিত গ্রন্থ ও তার আত্মজীবনী হতে তথ্য সংগ্রহ করেছি। মুফতী সাহেবের অপর নাতি এবং বর্তমানে মেখল মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মুহাম্মদ নোমান সাহেবের বক্তব্যকেও গবেষণার উৎস হিসেবে গ্রহণ করেছি। হাটহাজারী মাদ্রাসার প্রবীণ শিক্ষকগণ, বর্তমান মহাপরিচালক আল্লামা আহমদ শফী (দা.বা.), মুফতী সাহেবের ছাত্রগণসহ স্থানীয় লোকদের নিকট হতে তথ্য সংগ্রহ করেছি। এছাড়া- ১। মুফতী সাহেবের রচনাবলী সংগ্রহ করে, ২। তার পারিবারিক সদস্য, সমসাময়িক বিশেষ ব্যক্তি, আত্মীয়-স্বজন, সহকর্মী, ছাত্র ও পরিচিত ব্যক্তিবর্গের স্বাক্ষাৎকার গ্রহণ করে, ৩। তার জীবন ও কর্ম সম্পকীয় খন্ডাকারে রচিত বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে, ৪ । বিভিন্ন গ্রন্থাগারে তার সম্বন্ধে সংগৃহীত তথ্যসমূহ অনুসন্ধান করে, ৫€। সমকালীন সামাজিক, রাজনৈতিক, ধরমীয়, শিক্ষা ও সাংস্কৃতিক ঘটনা প্রবাহ, ইতিহাস, দলীল - দস্তাবেজ, পত্র-পত্রিকা, সাময়িকী সংগ্রহ ও ব্যাপক অধ্যয়নের মাধ্যমে এবং ৬। মুফতী সাহেবের জনাস্থান, তৎকালে সেখানকার যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি সরজমিনে গিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেছি। এ গবেষণা অভিসন্দর্ভটি নিম্নোক্ত পরিকল্পনা অনুসারে সাজিয়েছি: ভূমিকা প্রথম অধ্যায় : ফিক্হশাস্ত্বের পরিচিতি, উৎপত্তি ও ক্রমবিকাশ। দ্বিতীয় অধ্যায় : মাযহাব, মাযহাব সমূহের উৎপত্তি ও ক্রমবিকাশ । তৃতীয় অধ্যায় : বাংলাদেশে ফিক্হচর্চা। চতুর্থ অধ্যায় : জীবন চরিত। ক. জন্ম ও বংশ পরিচয় । খ. শিক্ষাজীবন । গ. মুফতী ফযয়ুল্লাহ'র উল্লেখযোগ্য উত্তাদগণ | ঘ. হাটহাজারী মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান । উ. মেখল মাদ্রাসা প্রতিষ্ঠা । চ. মুফতী ফয়যুল্লাহ'র উল্লেখযোগ্য ছাত্রগণ । ছ. পবিত্র হজ্ব পালন । জ. মৃত্যু ও শোকবানী, শোকগাথা । বঝ. মুফতী ফয়যুল্লাহ'র পারিবারিক জীবন ।
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.