৭৭ ৬ শোনো হে যুবক শেষ কথা আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে পারি, প্রায় সব বৃদ্ধই যৌবনকালে এই উপদেশগুলো আমলের উদ্দেশ্যে শুনতে চাইতেন। কিন্তু আজ তাদের হাতে আর সময় নেই । আজ তাদের যৌবন শেষ । আজ আপনি এসব কথা শুনছেন। এখন আপনার শোনার ও আমল করার সময় আছে। তাই বলছি, ওই দিন আনার পূর্বেই আমল করুন, যেদিন আপনি পুরোনো দিন ফিরে পাওয়ার আকাডকা করবেন, কিন্তু তা আর কোনোদিনও ফেরত আসবে না। আল্লাহ তা'আলা আপনাকে এমন অনেক নেয়ামত দান করেছেন, যা অন্যদের দান করেননি। আপনাকে শারীরিক শক্তি দান করেছেন, প্রথর মেধা দিয়েছেন, দৃঢ়-সংকল্প গ্রহণের তৌফিক দিয়েছেন, কোমল অন্তর এবং সুস্থ-সুন্দর অবয়র ও শারীরিক সৌম্য দান করেছেন। আল্লাহ তাআলা আপনাকে যুগ পরিবর্তনের জন্য প্রস্তুত করেছেন। যুগকে অধঃপতন থেকে উন্নয়নের সোপানে ফিরিয়ে আনা, খারাপ থেকে ভালো পথে নিয়ে আসা ও দুর্বল থেকে শক্তিশালী করার দায়িত আজ আপনার । আপনাকে আল্লাহ তা'আলা উক্ত কাজের জন্য নির্বাচন করেছেন। সুতরাং আপনি সমাজ দ্বারা প্রভাবিত হবেন না। সমাজকে আপনার আদর্শে প্রভাবিত করুন। পরিবেশ-সমাজ কোনো কিছুকে আপনার পথে প্রতিবন্ধক ভাববেন না। আল্লাহ তা+আলা আপনাকে সমাজ পরিবর্তনের জন্য সৃষ্টি করেছেন। সমাজ ছারা নিয়ন্ত্রিত হওয়ার জন্য নয়। আল্লাহ গোটা বিশ্বকে আপনার আদর্শে আদর্শবান করার জন্য সৃষ্টি করেছেন; আপনার পথ থেকে অন্যদের সরিয়ে দেওয়ার জন্য নয়। আল্লাহ আপনাকে যমিনবাসীর প্রতি দয়া প্রদর্শন, তাদের কল্যাণ সাধন এবং পৃথিবী আবাসযোগ্য করার জন্য সৃষ্টি করেছেন। কাজেই আপনি এত গুরুত্বপূর্ণ কাজ ফেলে অর্থহীন বিনোদন ও গল্পগুজবে সময় নষ্ট করবেন না। আপনি হবেন আলোর মিনার। আপনাকে দেখে পথভোলা মানুষ পথ খুঁজে পাবে । আপনি হবেন সেই সুরাইয়া তারকা, যাকে দেখে মাঝ-সমুদ্বের মাঝি দিক ফিরে পাবে । আপনি হবেন সেই মহামানব, যার দ্বারা অধঃপতিত সমাজ আবার রি বে, উ সন
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।