ভূমিকা আমার এক বন্ধু জ্যোখন্নীম় এক রাতে তার ছেলে সম্পর্কে আমার কাছে অভিযোগ করলেন। ছেলের বয়স প্রায় বিশের কোঠায়। আমাকে তিনি বললেন- আমি জানি না, তার সাথে আমি কী আচরণ করব? তাকে নিয়ে আমি খুব পেরেশান আছি! আমি তাকে বললাম- কি বুঝাতে চাচ্ছেন? খোলাখুলি বলুন, আপনার ছেলে কী উচ্ছন্নে গেছে? সে কি নামায পড়েনা? পিতা মাতার অবাধ্য হরেছে কি? নাকি দৃষ্টি হেফাজতে তার সমস্যা আছেঃ নির্দিষ্ট করে বলুন, সমস্যাটা কোথায়? তার উত্তর শুনে আমি হততন্ব হয়ে গেলাম- তিনি দরদ ভরা কণ্ঠে বললেন, ডক্টর সাহেব! বিষয়টি সম্পূর্ণ উল্টো । আমার অভিবোগ হলো, সে ধর্মী অনুশাসন মেনে চলতে প্রচণ্ড আগ্রহী । ছোট-বড় সবকিছুতে হালাল-হারাম খুঁজে বেড়ায় । প্রায় সব ওয়াক্ত নামায মসজিদে জামাতের সাথে আদীয় করে। দীর্ঘ সময় সে বড় বড় বইপত্র ও গবেষণামূলক কিতাবাদি খঁটার্থাটি করে। দিনভর সে ফিলিস্তিন, ইরাক, সুদান ও চেচনিয়া সম্পর্কে কথা বলে। (ছেলে আমার বয়সের তুলনায় অনেক কঠিন বিষয় নিয়ে ভাবছে) আমি তাকে বহুবার বলেছি, এসব ছেড়ে অন্য যুবকদের মতো প্রাণবন্ত সময কাটাও। আমি তাকে নামায-রোযা ছাড়তে বলিনি; কিন্তু বলেছি- এগুলোর পাশাপাশি একটু খেলাধুলাও উপভোগ করো। ডক্টর সাহেব আমাকে কি একটু সুপরামর্শ দেবেন? আমি তার সাথে কীরপ আচরণ করবো? বললাম- এ বিয়ে আমার পরামর্শ হলো, এ ক্ষেত্রে আপনি আপনার সন্তান থেকে শিক্ষা গ্রহণ করুন!! কেননা, অনেক বাবার সঠিক দিক নির্দেশনা প্রয়োজন। আর বহু সন্তান তাদের উর্বর মন্তিষ্ব প্রজ্ঞা ও সঠিক চিন্তার আলোয় আলোকিত করে তোলে, যা তাদের বাবারা দীর্ঘকাল্ পরেও অর্জন করতে পারেন না। সর পিক ইভা নলোড- উ লি এুসদন
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।