৬১ ০ শোনো হে যুবক কাজেই আল্লাহ মনোনীত এই পূর্ণাঙ্গ দ্বীন-ধর্মের মাধ্যমে দুনিয়া-আখেরাতের কল্যাণসাধনের জন্য পর্যাপ্ত-সময় ব্যয় ও একনিষ্ঠ-সাধনার কোনো বিকল্প নেই। তবেই আপনি কাঙ্জিত সফলতা লাভ করতে পারবেন। অন্যদিকে ইসলামী জ্ঞান-বিজ্ঞানের কোনো শেষ নেই। ইসলামী জ্ঞান-বিজ্ঞানে ওলামায়ে কেরামের নব আবিষ্কারের কোনো শেষ নেই। ফলে ইসলামী জ্ঞান- বিজ্ঞানের গভীরে অনুধবেশের জন্য একজন যোগ্য লোকের নির্দেশনা দরকার, যিনি আপনার হাত ধরে ধীরে ধীরে ইসলামী জ্ঞান-বিজ্ঞানের চূড়ান্ত শিখরে আরোহণ করাবেন। যাতে মাঝপথে হৌচট না খান। সুতরাং আজই কুরআন হাদীসের জ্ঞান-বিজ্ঞানের সুদীর্ঘ পথের যাত্রা শুরু করুন। কুরআন-হাদীস হলো ইসলামের প্রধান দুটি স্তত্ত। এরপর ধীরে ধীরে ইসলামের অন্যান্য জ্ঞানশান্ত্রের পথে পা বাড়াবেন। ধাপে ধাপে। বাড়াবাড়ি কাম্য নয়। কারণ, ইসলাম সুসমৃদ্ধ ধর্ম। বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি আপনাকে বিপথগামী করতে পারে । তাই একজন যোগ্য আলেমে দ্বীনের সহযোগিতা ও পরিচালনায় ইলমে দ্বীনের পথে পা বাড়াতে হবে। তখনই আপনি আকীদা-বিশ্বাস, আখলাক- পারবেন_ ইনশাআল্লাহ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সীরাত ও জীবনচরিতশান্ত্রে আপনাকে বিশেষ গুরুতু দিতে হবে। কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবন হলো কুরআনের সুস্পষ্ট বাস্তব ব্যাখ্যা। ছোট-বড় সকলের জন্য দ্বীনের যাবতীয় বিষয়ে তা অনুসরণীয়। এরপর আপনাকে সাহাবায়ে কেরামের জীবনী পাঠে অধিক গুরুতারোপ করতে হবে। কারণ, তারাই দ্বীন-ইসলামকে আমাদের কাছে পৌছিয়েছেন। দ্বীনের সঠিক ব্যাখ্যাকে জীবনে বাস্তব প্রয়োগ করেছেন। তারা সেই সব মহামানব, আল্লাহ্ রব্দুল আলামীন যাদের স্বীয় নবীর সাহচর্ধের জন্য নির্বাচন করেছেন এবং ইসলামের বাণীকে পরবর্তী উম্মতের কাছে পৌছাবার মাধ্যম বানিয়েছেন। এরপরের স্তর হবে ইসলামী ইতিহাস। কুরআন হাদীস সীরাত ও সাহাবায়ে কেরামের জীবনী পাঠ শেষে ইসলামী ইতিহাস অধ্যয়নে মনোনিবেশ করতে হবে। তবে অবশ্যই মিথ্যামিশ্রিত ও বিকৃত-ইতিহাস গ্রন্থপঞ্জি বর্জন করতে হবে। এ শান্ত্র পাঠে সফলতা লাভের একমাত্র উপায় হলো, এ বিষয়ে বিদগ্ধ পণ্ডিতের সহযোগিতা গ্রহণ করা। কারণ, ইতিহাসশান্ত্রে অধিকাংশ অধ্যায়ই বিকৃতি ও মিথ্যায় ভরপুর । সর পিজি ইভা নলোড- উ সন
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।