Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শোনো হে যুবক ড রাগিব সারজানী [boimate com]
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

শোনো হে যুবক & ৫৮. “আমি তোমাদের যা করতে বারণ করেছি তা থেকে বিরত থাকবে। আর যে কাজের নির্দেশ দিয়েছি, যথাসাধ্য তা বাস্তবায়ন করবে ।" যে ব্যক্তি মুসলিম জাতির সহযোগী হবে সে তো গুনাহ করতে পারে না। হযরত ওমর রা. তার সৈন্যবাহিনীকে অসিয়ত করতেন- ও॥ 05৮ 3 913 ও ০৮০৪০৯ “তোমরা আল্লাহর রাস্তায় থাকাকালে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ো না।' আর সবচেয়ে ভয়াবহ হলো সেই গুনাহ, যা নিয়মিত করা হয়। ধারাবাহিক গুনাহ করে যাওয়া অন্তর নষ্ট হয়ে যাওয়ার আলামত । কাজেই দ্রন্ত অন্তরের চিকিৎসা গ্ুহণ করুন। না হলে দিন যতই অতিবাহিত হবে, অবস্থা ততই শোচনীয় হবে। সামনের দিন হবে আরও খারাপ। হে যুবক যুবতী ভাই ও বোনেরা, মনে রাখবেন, আপনার গুনাহ থেকে সরে আসা, ভবিষ্যতে গুনাহে লিপ্ত না হওয়ার দৃঢ় ইচ্ছা এবং অতীতের কৃত গুনাহের জন্য লজ্জিত হওয়া আপনার জীবনে নতুন এক উজ্জ্বল অধ্যায়ের সুচনা করবে। আল্লাহ তাআলা আপনাদের যাবতীয় গুনাহ মোচন করবেন। তিনি স্বীয় বান্দার তওবা করুল করেন। সকল গুনাহ মাফ করে দেন এবং যারা তার নৈকট্য লাভ করতে চায় তাদের কাছে টেনে নেন। তিনি অনেক বড়, মহিমাময়। অতঃপর আজকের তওবা কালকের জন্য রেখে দেবেন না- এমনকি এই মুহূর্তের তওবা পরবর্ীমুহূর্তের জন্য রেখে দেবেন না। কারণ, আত্মা একবার বের হয়ে গেলে আর কখনো ফিরে আসবে না। আত্মা তো মাত্র একবারই বের হবে। আর মৃত্যু কোনো অবস্থাতেই সামান্য সময়ের জন্য বিলম্বিত হবে না। আল্লাহ আ“আলা তওবাকারীদের প্রশংসায় বলেন- অর্থাৎ গুনাহ হয়ে গেলে তারা তওবা করতে দেরিও করে না। ফলে তারা অবিরাম গুনাহকারীদের অন্তর্ভুক্ত হয় না। দুআয় বেশি বেশি তওবা ও ইন্তেগফার করবেন। যেন- আল্লাহ তা'আলা আপনাকে মাফ করে দেন। আপনার গুনাহ ও অন্যায়সমূহ গোপন রাখেন। » সূরা নিসা 3): ১৭ ইলা উ সন

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।