শোনো হে যুবক ৫৯ প্রশংসা করে, অন্যদিকে নিন্দা করে । রাজাকে সম্মান করলে প্রজাদের কষ্ট দেয়। আরেকদল লোক মুসলিম নেতার সকল কাজের ভূয়সী প্রশংসা করে। আর ভেতরে ভেতরে যথাসাধ্য (বরং সাধ্যাভীত) নেফাকী করে । যাতে নেতা সবস্থানে নিজেকে সঠিক জ্ঞান করে। আর প্রজা-সাধারণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাখে। এমন অসংখ্য চক্রান্তের কথা আপনি সংবাদ-মাধ্যমণ্ডলোতে হরহামেশা দেখতে পাবেন। এদের সবার ইচ্ছা এক ও অভিন্ন- যেকোনো উপায়ে ইসলামকে ধ্বং: করা । যুবসমাজকে ইসলামবিদ্বেষী করে গড়ে তোলা । তাদের অন্তরে হতাশার বাণী নিক্ষেপ করা। যুবসমাজের মেরুদণ্ড ভেঙে ফেলা । লা হাওলা ওরা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ! তবে ইসলামবিদ্বেষীদের শত চত্রান্ত সন্তেও তাদের ফীদে পা দেওয়া যাবে না। সবাইকে সতর্ক থাকতে হবে। যুবসমাজ ও অভিভাবকমগ্ুলীকে সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই ষড়যন্ত্র পৃথিবীর ইতিহাসে এই প্রথম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্ম থেকে আজ পর্যন্ত, এমনকি জন্মের বহু পূর্ব থেকে আজ অবধি তারা ইসলাম ও মুসলিম মহামনীবীদের বিরুদ্ধে নানারকম অপপ্রচার চালিয়ে ইসলামকে কলুষিত করার প্রয়াস চালিয়েছে। তদুপরি এ সকল যড়যনত্রের বিরুদ্ধে মুসলিম যুবসমাজ যুগে যুগে সফল মোকাবেলা করেছে। তারা এদের ষড়যন্ত্রে প্রভাবিত হয়নি বরং উল্টো তাদের ষড়যন্ত্রের দ্ীতভাঙা জবাব দেওয়ার জন্য প্রচারণা চালিয়েছে। মুসলিম জনসংখ্যার তুলনায় যদিও তারা সংখ্যায় খুবই নগণ্য । যদি এ সকল ফেতনা ও অপপ্রচার ইসলাম ও মুসলমানদের জন্য পরীক্ষা হয়ে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তা“আলা জানেন, কারা এই ফেতনায় নিপতিত হয়ে ধ্বংস হবে, আর কারা এর সফল প্রতিবাদ করবে। যুবসমাজের উচিত, আল্লাহ ও ভার কিতাব কুরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরা এবং যাবতীয় ঈমানবিধ্বংসী বিষয়াদি পরিত্যাগ করা। পারলে এগুলোর বিরোধিতা করা। আমি বলছি না, তথ্যপ্যুক্তিকে পরিত্যাগ করতে হবে। বলছি, এর ক্ষতিকারক দিক থেকে নিজেদের বাচাতে হবে। আমাদের কীটা দিয়ে কীটা তুলতে হবে। প্রযুক্তির মোকাবেলা প্রযুক্তি দিয়ে করতে হবে। এসএমএস, মেইল ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা নেই। সংবাদপত্র প্রকাশেও কোনো নিষেধাজ্ঞা নেই। ইন্টারনেট যদি কল্যাণকর কাজে ব্যবহার করা হয়, তাহলে কোনো বাধা নেই। ইসলামী শরীয়া মোতাবেক ব্যাংক পরিচালনা করা সম্ভব হলে তাতে কোনো শি ই আলো উ সন
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।