শোনো হে যুবক ৪০ অর্থাৎ আমাদের জীবনের সবকিছু আল্লাহ তা'আলার জন্য। আমাদের প্রতিটি নড়াচড়াও আল্লাহর জন্য। আমৃত্যু এই চেতনা নিয়ে জীবন কাটাতে হবে। এই অবস্থায় মৃত্যু হলে তা আল্লাহর পথের মৃত্যু বলে বিবেচিত হবে। এভাবে জীবন কাটালে জীবন হবে আল্লাহর পথে । মৃত্যুও হবে আল্লাহর পথে । সুতরাং আসুন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আমাদের নামায-রোজা আল্লাহর জন্য, উপার্জন, রিষিক-দৌলত আল্লাহর জন্য, বাবা-মা, সন্তান-সন্ততি, ছোট-বড়, আল্লাহর জন্য । আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসব। আবার ঘৃণা করলেও আল্লাহর জন্য করব। এমনকি আনন্দ-ফুর্তি, আরাম-আয়েশও হবে আল্লাহর জন্য। এ বিষয়ে অগণিত আয়াত-হাদীস আছে। কারণ, এতে গোটা মানবজীবন ও পূর্ণ দ্বীন ইসলাম নিহিত। এটি এমন এক ব্যাখ্যা, যার মাধ্যমে মানবজাতি মুক্তি পেতে পারে। অন্যথায় ধ্বংসের কালো থাবা থেকে রক্ষা পাওয়া খুব কঠিন। হিসাব আলাদা আলাদা হবে। কাউকে অন্যের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। আবার আপনার আমল সম্পর্কে অন্য কাউকে জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ রব্বুল আলামীন বলেন- ০১) এ) ভর্ড এ ৮৫৪ প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ।+ৎ কেয়ামত দিবসে কোনো একজন ব্যক্তিও ভালো-মন্দ কোনো কাজে আপনার পাশে এসে দীড়াবে না। আল্লাহ তা“আলা বলবেন- ৫০০) 4 এল এ এস ৪১৮ আর “তোমরা আমার কাছে আজ একাকী এসেছ, যেভাবে আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম ।”১৬ সুতরাং আপনার জীবনের একটি মুহূর্ত যদি আল্লাহর ধ্যানমগ্নতা ছাড়া অতিবাহিত হয়, সেই মুহূর্তের হিসাব অবশ্যই আপনাকে দিতে হবে। অন্য কেউ দেবে না। আপনার বাবা-মা, আত্মীয়-স্বজন, শিক্ষক-অভিভাবক, কাছের-দূরের * সূরা মুন্দাসসির (৭৪): ৩৮ ৯* সূরা আন“আম (০৬): ৯৪ ইলা উ সন
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।