Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শোনো হে যুবক ড রাগিব সারজানী [boimate com]
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

৩৭ ৬ শোনো হে যুবক ইসলামের আদর্শকে জীবনে বাস্তবায়িত করার পথে যত বাধা-বিপত্তি, ঘাত- প্রতিঘাত আসুক না কেন, কেয়ামতের দিন প্রত্যেককেই বিচারের কাঠগড়ায় দীড়াতে হবে। প্রত্যেককে সেদিন যৌবনকালের হিসাব দিতে হবে । তাই কোনো বিবেকবান যুবকের জন্য বেপরোয়া জীবনযাপন করা উচিত নয়। এ কথা বললে চলবে না, সবাই তো এমন করে, সুতরাং আমিও একটু করে দেখি। সবাই তো কম-বেশি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, সুতরাং আমিও একটু অবাধ্য হই। আবার এমনও নয় যে, যারা ইসলামবিরোধী জীবনবিধান প্রণয়ন করছে, তারা যুবসমাজের ঈমান-আমলের ক্ষতি সাধন করতে পারবে না। সুতরাং সার্বিক বিষয়টি কঠিন মনে করে সবদিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে । নিজে অপরাধ থেকে মুক্ত থাকতে হবে। আবার অন্যের অপরাধপ্রবণতায় প্রভাবিত হওয়া থেকেও দূরে থাকতে হবে। হে যুবক, নিজেকে প্রশ্ন করুন এবং নিজের মাঝে উত্তর খোঁজার চেষ্টা করুন। প্রত্যেক যুবকেরই উচিত নিজেকে এমন প্রশ্ন করা। প্রশ্নটি হলো-_ আল্লাহ তাআলা কেন আমাকে সৃষ্টি করেছেন? প্রশ্নটি একবার দুইবার তিনবার করুন। আল্লাহ তা'আলা কেন আমাকে সৃষ্টি করেছেন? এটি আপনার জীবনের সাধারণ কোনো বিষয় নয়, বরং এটি আপনার জীবনের চিরস্থায়ী সফলতা ও ব্যর্থতার বিষয়। এর ওপরই আপনার দুনিয়া-আখেরাতের সফলতা নির্ভরশীল । অধিকাংশ যুবক নিজেকে এই প্রশ্ন করে না। আর এ কারণেই তারা জীবন ধ্বংস করতে বসে । নিশ্চয়ই মানব-সৃষ্টির একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রব্দুল আলামীন বলেন- ০ “তোমরা কি মনে করো যে, সসিজোনান্রলো টা দুটির আর তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না?”১০ ১ সূরা মুমিনুন (২৩): ১১৫ সর পি ইভা নলোড- উ সন

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।