Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শোনো হে যুবক ড রাগিব সারজানী [boimate com]
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

৩৩ * শোলো হে যুবক তাই আমরা অকার্ধকর চিন্তা-ভাবনা ও অনর্থক গল্পগুজবে সময় না কাটিয়ে একটি সমাধানমূলক কার্যকরী আলোচনার অবতারণা করার প্রচেষ্টা করছি, যার ফলাফল হবে স্থায়ী ও সুদূরপ্রসারী এবং যা দুই প্রান্তের যুবসমাজের মধ্যকার ব্যবধান কমিয়ে আনবে, শুধু তা-ই নয়, বরং চিরতরে এই ব্যবধান মিটিয়ে দেবে- ইনশীআল্লাহ। এ পর্যায়ে আমি কতিপয় কারণ ও তার প্রতিকার উল্লেখ করছি। আমাদের উচিত, এই অবস্থা থেকে উত্তরণের জন্য স্পষ্ট পরিকল্পনা গ্রহণ করা এবং তা বাস্তবায়নে সার্বিক পদক্ষেপ গ্রহণ করা। কারণ :১ ইসলামী প্রতিপালন নীতি বর্জন এটি বর্তমান মুবসমাজের অধঃপতনের অন্যতম কারণ। ইসলামী অনুশাসন ও আদর্শে লালিত-পালিত না হলে যায়েদ ইবনে সাবেত, উসামা ইবনে যায়েদ, মুআয ইবনে জাবাল, মু'আয ইবনে আমর ইবনে জামুহ, মু'আয ইবনে আফরা রা. কীভাবে বিকশিত হতেনগ! কে তাদের চিনত, জানত? ইসলামই এ সকল বীর ও ক্ষণজন্যা মহামনীষীদের তৈরি করেছে। ইসলামই তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়েছে। ইসলামই তাদের সম্ভাবনাকে জাতির খেদমতে নিয়োজিত করেছে। দুনিয়াবাসীর কল্যাণে তাদের পরিচালিত করেছে। আজ জাতি বুবসমাজের উন্নতি ও বিকাশের জন্য ইসলামী নীতিমালা উপেক্ষা করে শত শত নীতিমালা প্রণয়ন করছে। ফলে জাতি সফলতার রহস্য হারিয়ে ফেলছে, হেদায়েত ও সংশোধনের পথে পরিচালিত হচ্ছে না, সংবীর্ণতা ও হতাশার জীবনযাপন করছে। আল্লাহ তাআলা বলেন- টে “যে আমার স্মরণে বিমুখ হবে, সে অবশ্যই সংকুচিত জীবনযাপন করবে।"* ৯ সূরা তৃহা (২০) : ১২৪ - সর পিক ইভা নলোড তি উ সন

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।