Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শোনো হে যুবক ড রাগিব সারজানী [boimate com]
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

২১ ০ শোনো হে ঘুবক তিনি ছিলেন মাখযুম গোত্রের সদস্য | হাশেম গোত্রের সঙ্গে যাদের বিরোধিতা সর্বদা লেগেই থাকত । সেই হাশেমী গোত্রের নবীকে তিনি নিজ বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন । নিষ্টসন্দেহে এতে তিনি স্বগোত্র ও সাথী-সঙ্গীদের পক্ষ থেকে চরম কষ্ট সহ্য করেছিলেন। ভুলে গেলে চলবে না, মাখযুম গোত্রের সর্দার ছিল আবু জেহেল। মক্কায় যার নির্মমতা-নিষ্ঠুরতা ও অহংকারের কথা কারও অজানা ছিলনা । সে হলো মুসলিম জাতির ফেরাউন। যদি তার গোত্রের কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীদেরকে তার ঘরে আসতে দেখত, তাহলে তার কেয়ামত ঘটে যেত। তার ওপর দিয়ে বয়ে যেত অত্যাচারের স্টিম এই বিপদকে গ্রহণ করেছেন । নিজেকে উত্বর্গ করেছেন। জানেন ইসলামগ্রহণের সময় এই মহান সাহাবীর বয়স কত ছিল? মাত্র বোলো বছর!! কল্পনা করা যায়! আমরা যখন এসব চিরস্মরণীয় অমরদের নাম পাঠ করি- যুবাইর, তলহা, সাদ, আরকাম রা. আমাদের মনে হয় তারা বয়সে অনেক বড় ছিলেন। বস্তুত তারা অনেক বড় ছিলেন। তবে বয়সের বড় নন, তারা বড় ছিলেন সম্মান-মর্যাদা, বিবেক-বুদ্ধি, চেষ্টা-পরিশ্রম, ঈমান-আমল ও চরিত্রমাধূর্যে। এ হিসেবে তারা আক্ষরিক অর্থেই বড়- সন্দেহ নেই। তবে বয়স বিবেচনায় তারা তত বড় ছিলেন না, যতটা আমরা কল্পনা করি। তাদের বয়স ছিল তখন পনেরো, ঘোলো বা সতেরো। কিশোর আলী ইবনে আবু তালেব রা. পাঠক, আপনি কি জানেন হযরত আলী ইবনে আবু তালেব রা. কে? তিনি সেই শিশু যার বয়স ছিল দশ বছর। মাত্র দশ বছর!! এই বয়সেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট যাতায়াত করতেন। কুরআনের বাণী শুনতেন। সুবহানাল্লাহ! এতে চিন্তার বিরাট খোরাক লুকিয়ে আছে। একটু চিন্তা করে দেখেছেন কি? সে এমন সব সুক্ষ্ম বিষয় আয়ত্ত করেছে, যা বহু মাশায়েখের বুদ্ধিতে ধরে না! তিনি একতৃবাদের চিন্তা, নবুওয়াত ও রেসালাতের চিন্তা, ওহী ও ফেরেশতাদের বি ইলা উ এন

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।