১৫ ৬ শোনো হে যুবক যুবসমাজের অধিকাংশই এই নেতিবাচক কর্মকাণ্ডে লিপ্ত। ফলে জাতি আজ সমস্যার অথৈই সমুদ্ধে ডুবু ডুবু প্রায়। আর যুবসমাজ দূর থেকে দেখছে ও মজা করছে। যেন বিষয়টি তাদের কাছে কোন গুরুতুই রাখেনা। অথচ তারা ভালোভাবেই জানে যে, গোটা জাতির সাথে তাদের ধ্বংসও অনিবার্ধ। কারণ, তারা এ জাতিরই অংশ । এ জাতির দেশ, ধর্ম ও ভবিয্যত তাদেরই দেশ, ধর্ম ও ভবিষ্যত । যুবকদের অন্তরে আজ এ ধারণা বদ্ধমূল যে, তারা বয়সে এখনো অনেক ছোটঃ যেন এ সকল কঠিন সমস্যার সমাধান নিয়ে চিন্তা-ভাবনা করা তাদের উচিত নয়। তারা মনে করে, তাদের জীবনের এই সময় কেবল বিনোদন, পিকনিক, বনভোজন ইত্যাদি আনন্দদায়ক কাজে ব্যয় করার জন্য । আর সামান্য কিছু সময় পরীক্ষা, ক্লাস ও অল্প কিছু কাজে ব্যয় করতে হবে!! যে প্রশ্নটি আমাকে দিশেহারা করে রেখেছে তা হলো, যুবসমাজ কি আসলেই ছোট? তাদের বয়স কি বাড়বে না? আর বয়সের ছোট হওয়াই কি ছোট হওয়ার মুল মাপকাঠি? নাকি প্রকৃত ছোট হওয়ার মূল মাপকাঠি হলো চিন্তা, বুদ্ধি, চরিত্র, লক্ষ্য ও উদ্দেশ্যে ছোট হওয়া? ইসলামে শিশুর সংজ্ঞা মানবরচিত সংজ্ঞার চেয়ে অনেক ভিন্ন। এই ভিন্নতার কারণে বহু বিষয়ে ভিন্নতা সৃষ্টি হয়। উদাহরণন্বরূপ- জাতিসংঘ শিশুর সংজ্ঞা দিয়েছে- যে সন্তান আঠারো বছরে উপনীত হয়নি, তাকে শিশু বলা হবে। অথচ ইসলামের দৃষ্টিতে শিশু হলো, যে সন্তান প্রাপ্তবয়স্ক হয়নি। ইসলাম প্রাপ্তবয়্ক হওয়ার সময় নির্ধারণ করেছে ১৩ বা ১৪ বছর । সুতরাং শিশু এই বয়সে উপনীত হলে তাকে যুবক বলা হবে। আর তখনই তার ওপর নানা বিধান আরোপিত হবে। তখন তার কথাবার্তা, কাজকর্ম তথা সবকিছু শরিয়ত মোতাবেক হতে হবে এবং সবকিছু সম্পর্কে তাকেই জবাবদিহি করতে হবে। হয়তো তার সম্পর্কে তার পিতা-মাতা, শিক্ষক-উত্তাজ বা সমাজকে জিজ্ঞাসাবাদ করা হবে না । কারণ, সে এখনও তাদের দৃষ্টিতে ছোট। কিন্তু কেয়ামত দিবসে অবশ্যই আল্লাহ তা'আলা তাকে তার প্রাপ্তবয়ক্ষ হওয়ার পরের সব কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। যদিও তার বয়স এখনো ১৩, ১৪ বা ১৫ বছর। কিন্ত আল্লাহ তা“আলা- ঘিনি তাকে সৃষ্টি করেছেন, তিনি তার সক্ষমতা-পারদর্শিতা সম্পর্কে পূর্ণ ওয়াকেফহাল- তাই তার প্রাপ্তবয়স্ক হওয়ার পরের সময়ের বিস্তারিত হিসাব খুহণ করবেন। কারণ, আল্লাহ তা'আলা জানেন, এই বয়সে শিশু উপনীত হলে সে গভীরভাবে চিন্তা করতে সক্ষম হয়। ভালোভাবে কাজ করতে পারে। সততার সাথে চেষ্টা-প্রচেষ্টা করতে পারে। কুন উন্নত 94৮85০179০০
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।