ইয়েমেনের ইতিবৃত্ত ইসলামের সূচনালগ্নে মুসলিম উম্মাহর ভিত্তিপ্রস্তর স্থাপনে যেসব ভূখণ্ডের ভূমিকা অনন্থীকার্য, সেসবের মাঝে ইয়েমেন অন্যতম। নবীজি সালাহ আলাইহি ওয়াসাল্লামের যুগেই ইয়েমেনীরা দলে দলে ইসলাম গ্রহণ করেছিল; মুসলিম উম্মাহর উন্নতি ও অগ্বযাত্রায় রেখেছিল অনন্য সাধারণ অবদান। ইয়েমেনী বীর মুজাহিদগণ ইসলামের বিজয়াভিযানগুলোতে অনুপম বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। শাম, মিশর, উত্তর আফ্রিকা ও স্পেন ইত্যাদি দেশ জয়ের অভিযানে তাদের বৃহত্তম অবদান ছিল। জিহাদের ময়দানের মতো ইলমের অঙ্গনেও ইয়েমেনবাসীর তাক লাগানো অংশগ্রহণ অব্যাহত ছিল। এমন অসংখ্য আলেম-ওলামা রয়েছেন যারা কেবল ইয়েমেনী জ্ঞানী-গুণীদের সান্নিধ্য পেতেই ইয়েমেন সফর করেছেন। ইমাম আহমাদ ইবনু হাম্বলের কথাই ধরুন না; ইলমে দ্বীনে পূর্ণতা লাভের জন্য তিনি নেহায়েত দরিদ্রতা সত্তেও পায়ে হেটে বাগদাদ থেকে ইয়েমেন গিয়েছেন। যেহেতু ইলমে দীনে পান্তিত্য অর্জন জন্য আবশ্যক মনে করেছেন। আলেম-ওলামা, মুজাহিদ-মুজতাহিদ এবং চিন্তাবিদদের গল্পেই সীমাবদ্ধ থাকব না, বরং সঙ্গে তুলে ধরতে চেষ্টা করব সমর ইয়েমেন জাতির সার্বিক পরিস্থিতি । ইয়েমেনীদের উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হলো, তারা পৃথিবীর অন্যতম সুহৃদ ও বিনয়ী জাতি। না, না, এটি আমার কথা নয়; শীয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা ৯৯ ড/৬//.001111815.00107
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।