Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

হাসান নাসরুল্লাহর আকীদা-বিশ্বাস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে, একজন হাসান নাসরুল্লাহ আপাদমস্তক ইসনা আশারিয়া শিয়া মতাদর্শের অনুসারী । তিনি মনে-প্রাণে এই মতবাদই লালন করেন। ফলে, তিনি বিশ্বাস করেন সাহাবীরা যোগ্যতা সত্তেও হযরত আলীকে উপেক্ষা করে পর্যায়ক্রমে হযরত আবু বকর, উমর ও উসমানের হাতে খেলাফতের দায়িত্ব অর্পণ করেছেন: তিনি বিশ্বাস করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথিত বারো ইমামের নাম ধরে ওসিয়ত করে গেছেন; তাদের সকল ইমাম নিষ্পাপ, পৃত-পবিভ্র; তাদের সর্বকনিষ্ঠ ইমাম এখনো কোনো গুহায় আত্মগোপন করে আছেন যিনি একদিন-না-একদিন বেরিয়ে আসবেন: তিনি বিশ্বাস করেন তাকিয়া দীনের নয়-দশমাংশ-_ যার অর্থ : মুখে এক অন্তরে আরেক। তিনি আরও বিশ্বাস করেন যে, সুন্নীরা আহলে বাইতের প্রতি ভীষণ শক্রতা পোষণ করে; অথচ বাস্তবতা হলো, সুনীরা তাদের প্রতি শিয়াদের চেয়ে অনেক অনেক বেশি ভক্তি-শ্রদ্ধা লালন করে; যার সবটুকু আবেগ- বর্জিত এবং সুন্নাহ-সম্মত। তার মতে, নেতৃতৃত্থানীরা অধীনহ্বদের উপার্জন থেকে এক-পঞ্চমাংশ গ্রহণ করার অধিকার রাখে; কোনো পুরুষ চাইলে কিছু সময় কিংবা কিছুদিনের প্রয়োজনে কোনো নারীকে বিয়ে পরিভাষায় যাকে বলে 'নিকাহে মুর্তআ'। তিনি “বিলায়াতুল ফাকীহ' চিন্তাধারায় বিশ্বাসী। তাই তার কাছে কোনো বিষয়ে ইরানী বিপ্লবের নেতা আলী খামেনেয়ীর বিরুদ্ধাচরণ মারাআক অপরাধ । তার এমন আরও অসংখ্য অসঙ্গত আকীদা রয়েছে, যা বলতে গেলে আলোচনা দীর্ঘ হয়ে যাবে। এখানে যে আকীদাগুলো উল্লেখ করা হলো, এর সবগুলো জনাব হাসান নাসরুল্লাহর অন্তরাত্মার সঙ্গে মিশে রেয়েছে। কারও এ কথা বলার সুযোগ নেই যে, আমরা তো আর তাকে কখনো সাহাবীদের গালাগাল করতে দেখিনি, কিংবা তিনি তো আমাদের সামনে কখনো উম্মুল মুমিনীনদের ওপর অপবাদ আরোপ করেননি । শীয়া খাদ : ধারণা ও বাস্তবতা ৯৬ ড/৬//.001101815-.00107

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।