আমরা অনেকেই জানি, আবু জাহেল জনৈক মুশরিকের মাল আত্মসাৎ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকের পক্ষ নেন। তখন কিন্তু নবীজি এ কথা বলেননি, মুশরিক তো তার মাল দেবতার জন্য উৎসর্গ করবে, তাই থাক-_তার পক্ষ আমি নেব না। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুশরিকের পক্ষ নিলেও পরবর্তী সময়ে তার ধর্মের বিপক্ষে গিয়ে তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন। সুতরাং এ বিষয়গুলো আমাদের কাছে মোটেও সংশয়পূর্ণ নয়। এই অঞ্চলে শিয়া মতাদর্শ বাস্তবায়নে হিযিবুল্লাহর যাবতীয় পরিকল্পনা সম্পর্কেও আমরা অনবগত নই। কিন্তু হাল-জমানায় ইহুদীদের প্রতিহত করার বিষয়টি বেশিই গুরুতৃপূর্ণ। পঞ্চম : হাসান নাসরুল্লাহ হাসান নাসরুল্লাহ নিঃসন্দেহে ক্যারিশমাটিক ব্যক্তিত্বের অধিকারী । তার মাঝে এমন অনন্যসাধারণ বৈশিষ্ট্য রয়েছে যে, তিনি আশপাশের সকলকে অনায়াসে মুগ্ধ করতে পারেন, নেতৃত্ব দিতে পারেন সুবিশাল এক জামাআতকে । তিনি একাধারে বিদগ্ধ রাজনীতিক, তুখোড় মেধাবি এবং অনুপম প্রত্যুত্পননমতি। তার সুনিপুণ রাজনীতি এবং চাতুর্যময় নেতৃত্ব দেখে যে কেউ মুগ্ধ হবে; রাজনৈতিক বিশ্লেষণ এবং অসাধারণ বাগ্চিতার প্রতিও মানুষ আকর্ষিত হবে খুব সহজে । মুসলিম উম্মাহর কাছে যদি তার এ সকল গুণ পছন্দনীয় হয়েও থাকে, তাতে দোষের কিছু দেখি না। বরং ক্ষেত্রবিশেষে তার অনুসরণও করা যেতে পারে। কিন্তু যে কাজটি করার কোনো অবকাশ নেই তা হলো, তাকে জাতির কর্ণধার ভেবে বসে থাকা, আল্লাহর মহান আদেশ জিহাদের মতো আমলে নেতৃত্ব গ্রদানের যোগ্য মনে করা । তিনি কোনোভাবেই এই স্তরে উপনীত হতে পারেন না। কেননা, সেজন্য তাকে বিশুদ্ধ আমল ও আকীদার অধিকারী হতে হবে, নবীজি আদেশ-নিষেধের সামনে হতে হবে বিনয়াবনত । আর এর কোনটিই তার মাঝে নেই। শীয়া মতবাদ : ধারণা ও বান্ুবতা ৯৫ ৬/৬/৬৬.001101916.0011
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।