আছে, সেখানে আমি দেখিয়েছি, বিভিন্ন যুদ্ধে তারা বিজয় লাভ করেছে তো ঠিক, কিন্তু বরাবরই তাদের কর্মপদ্ধতি ছিল ভ্রান্ত, সিরাতে মুন্তাকিম থেকে বিচ্যুত। চতুর্থ: সুমীদের অবস্থান হ্যিবুল্লাহর ও ইহুদীদের মধ্যকার যুদ্ধ যেহেতু স্বার্থের খেলা, তাই সুনীদের এক্ষেত্রে কোনো মতামত থাকতে পারে না, বিষয়টি আমার কাছে মোটেও এমন মনে হয় না। এ নিয়ে অবশ্য আমার অনেক শ্রদ্ধাভাজন শিক্ষকের সঙ্গে আমার দ্বিমত দেখা দিয়েছে। কারণ, উভয় দল ভ্রান্ত হওয়ায় এ ক্ষেত্রে তারা নীরব থাকার পক্ষে । কিন্তু প্রত্যেক মুসলিমেরই তো একটি সুস্পষ্ট ও সুনিশ্চিৎ দৃষ্টিভঙ্গি থাকে । এবং সে সবকিছুর ভালো-মন্দ বিবেচনা করে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই যুদ্ধের একপক্ষ ইহুদী সম্প্রদায় যারা অন্যায়ভাবে ফিলিস্তিনের ভূমি দখল করে আছে। আর অপরপক্ষ হিযিবুল্লাহং যাদের দেশে ইহুদীরা অনুপ্রবেশ করেছে। এ থেকে আমরা বুঝতে পারি, যে-কোনো মুল্যে ইহুদীদের শক্তি খর্ব হওয়াই এখানে কাম্য । কেননা, তাদের অন্যায়- আগ্রাসন দিনের আলোর মতো সুস্পষ্ট । একইভাবে লেবানন থেকেও ইহুদীদের বিতাড়িত করা আবশ্যক। আরও আবশ্যক হলো, মুসলিম উম্মাহর নিজেদের হক সম্পর্কে সচেতন হওয়া; হিযবুললাহ কিংবা ইহুদীদের অবৈধ হস্তক্ষেপ থেকে তা রক্ষা করা। ১৯৯৭ সালে লেবানন থেকে ইহুদীদের বিতাড়নের উদ্দেশ্যে যে আন্দোলন গড়ে ওঠেছিল, তাতে সুনীদের বিপুল অংশগ্রহণ আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হয়েছে; যদিও এর নেতৃত্বে ছিল হিযিবুল্লাহ এবং তারা বিশ্বাসঘাতকতা করে সুনীদের সকল অবদান অস্বীকার করেছিল। কিন্তু সবশেষে মুসলিম উম্মাহর একটি সুস্পষ্ট পর্যবেক্ষণ ও অবস্থান কিন্তু আছে। জীয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা ৯৪ ড/৬//.1)01111815-0017
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।