Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

হাসান নাসরুল্লাহ এবং সরকার বিরোধিতা ২০০৬ সালে ইহুদীদের বিরুদ্ধে হিযবুল্লাহর বিজয় বেশ বড়োসড়ো ব্যাপার ছিল। এতে তাদের মনোবল অনেকখানি বৃদ্ধি পায় এবং তারা এটাকে কাজে লাগিয়ে অগ্রসর হতে চায়। এই ভাবনা থেকে নিজেদের শরিক সরকারের বিরুদ্ধেই তারা অত্যুথান ঘটানোর সিদ্ধান্ত নেয় এবং ২০০৬ সালের ৩০ ডিসেম্বর তারা এক বিশাল প্রস্ততি নিয়ে সরকারি সদর দফতরের সামনে অবস্থান গ্রহণ শুরু করে। দীর্ঘদিন এ আন্দোলন টিকিয়ে রাখতে তারা সেখানে ছয় শতাধিক তাবু স্থাপন করে। তাদের দাবি ছিল 'সুনী' রাষ্ট্রপতি ফুয়াদ সিনিওরার পদত্যাগ । যদিও লেবাননের সংবিধান অনুযায়ী তীর স্থলাভিষিক্ত হবে সুনীদেই একজন। মাধ্যমে তারা মূলত এটাই দেখাতে চাচ্ছিল। তবে তার স্থলাভিষিক্ত যিনি হবেন তাকে অবশ্যই লেবাননের প্রত্যাশিত নেতৃত্ব এবং হাসান নাসরুল্লাহর আদর্শের অনুগামী হতে হবে। কিন্তু সরকার হাসান নাসরুল্লাহর এই খামখেয়ালিপনা মেনে নেয়নি। ফলে লাগাতার প্রায় আঠারো মাস পর্যন্ত অবরোধ অব্যাহত থাকে। এরপর হিযিবুল্লাহ সামরিক আন্দোলন শুরু করলে পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করে। বৈরুতের পশ্চিম প্রান্তজুড়ে ছিল সুনীদের বসবাস। হিযবুল্লাহ অস্ত্রশত্্র নিয়ে এই এলাকাটি অবরোধ করে বসে এবং হুমকি দিতে থাকে সরকার তাদের দাবি না মেনে নিলে হয়তো সদর দপ্তরের সামনের অবরোধ অব্যাহত থাকবে, আর নয়তো সুমীদের ওপর হামলা করা হবে। সময়টি ছিল ২০০৮ সালের ৯ই মে। বিষয়টি কেবল দুশ্চিন্তারই ছিল না, ছিল মারাত্মক ভয়েরও। কেননা বাহিনীর সদস্যরা রীতিমতো মহড়া চালাচ্ছিল। এদিকে ওয়ালীদ জুমবলাত এই ঘটনা ঘটার ৬ দিন আগে, অর্থাৎ ২০০৮ সালের ৩ মে এমন কিছু ঘটার ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। সেদিন তিনি এক সংবাদ সম্মেলনে লেবাননের প্রতিরক্ষা মন্ত্রী শীয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা ৮৫ ড/৬//.001101815-.00107

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।