Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

ভুমিকা সে বিষয়ে তার ভাবনারই অংশ।' অর্থাৎ, কোনো বিষয়ে আমি ঠিক তখনই সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হব, যখন সে বিষয়ে আমার পর্যাপ্ত জানাশোনা থাকবে এবং সেটি আদ্যোপান্ত আমার আয়ত্তে আসবে। এজন্য শিয়া মতাদর্শ সম্পর্কে না জেনে কিছু বলে ফেলা, শিয়া ও সুনীদের নীতি ও প্রকৃতি সম্পর্কে অবগত না হয়ে তুলনামূলক বিশ্লেষণে নেমে পড়া অনর্থক, মূল্যহীন। সুতরাং, আপনি যদি শিয়াদের প্রকৃত বান্তবতা, ভালো-মন্দের অবস্থা এবং মুসলিম উম্মাহর নীতি ও আদর্শ-বহির্ভত কাজের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে অবগত না হন, তাহলে এ বিষয়ে আপনার কোনো আলোচনা বা সমালোচনা হণ কিংবা বর্জনের প্রশ্নই উঠবে না। শিয়া মতাদর্শের পক্ষে বা বিপক্ষে অবস্থান গ্রহণের পূর্বে আমরা খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নিতে চেষ্টা করব; সেগুলো হলো : শিয়া কারা? কী তাদের ভিত্তিমূল? তাদের আকীদাগত এবং ফিকহ-সংক্রান্ত প্রেক্ষাপটই-বা কী? কী তাদের ইতিহাস, এঁতিহ্য এবং বাস্তবতা? কী তাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং আকাজ্কা? আমরা সুদৃঢ় ও সুস্পষ্টভাবে আমাদের মতামত ব্যক্ত করতে পারব । এমন কতজনই তো আছেন, যাদের কাছে সঠিক তথ্য ও বিশুদ্ধ চেতনা পৌঁছামাত্রই তা সাদরে গ্রহণ করে নেন, পূর্ব-সিদ্ধান্ত থেকে সরে আসেন নিঃসংকোচে। ড/৬//.00111905.00177

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।