Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

চালায়। যাতে শত শত ফিলিস্তিনী প্রাণ হারায়। এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল দক্ষিণ লেবানন থেকে ফিলিস্তিনীদের নিশ্চিহ্ন করে দেওয়া । শিয়া অধ্যুষিত দক্ষিণ লেবানন ও বিকা অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে হারকাতু আমাল ও হিযিবুল্লাহর মাঝে মারাত্মক দ্বন্দ তৈরি হয়। এই ছন্ছ একসময় সংঘাতে রূপ নেয়। পরিশেষে ১৯৮৮ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধে হিযিবুল্রাহ বিজয় লাভ করলে সকল দ্বন্দের অবসান ঘাটে । যুদ্ধে পরাজিত হওয়ার পর হারকাতু আমালের শতকরা ৯০ জন সদস্য হিযিবল্লাহয় যোগদান করে। আর হিযিবল্লাহ ছিল ইরানের প্রতি অনুগত, সিরিয়ার মদদপুষ্ট । এসব কারণে হারকাতু আমাল যাবতীয় সামরিক কার্যক্রম থেকে অব্যাহতি নিয়ে নিছক রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। এতে হিযিবুল্লাহর পথের কাটা অনেকটাই পরিষ্কার যায়। কিন্তু ঝামেলা একটা রয়ে যায় ইহুদীদের জন্য। কেননা ইহুদীরা শিয়াদের ক্ষমতার কেন্দ্রবিন্দু দক্ষিণ লেবানন দখল করে আছে। এ কারণে তারা বৈরুতের কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত নেয়। যাতে সেখান থেকে ইহুদীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা সহজ হয় । বৈরুতের পূর্বাঞ্চল খ্রিষ্টান অধ্যুষিত হওয়ায় সেদিকে না গিয়ে, হিযবুল্লাহ রওনা করে পশ্চিম দিকে, বিশেষত দক্ষিণ দিকে । এরপর অস্ত্রের জোরে একটু একটু করে সেসব এলাকা দখল করতে থাকে । দখলকৃত অঞ্চলগুলো যে ছিল সুনী অধ্যুষিত, সে কথা তো বলাই বাহুল্য । সেখানে তারা সাধারণ জমির পাশাপাশি সুননীদের মালিকানাধীন জমিতেও স্থাপনা নির্মাণ শুরু করে। এ ব্যাপারে লেবানন সরকার ছিল একেবারেই নিশ্ুপ। এভাবে ধীরে ধীরে বৈরুতের দক্ষিণাঞ্চল শিয়াদের দখলে চলে যায় এবং সেখানে হিযবুল্লাহর পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ সালে জনাব খোমেনী মৃত্যুবরণ করেন। তার স্থলাভিষিক্ত হন ইরানী বিপ্লবের পথতরদর্শক আলী খামেনেয়ী। নেতার পরিবর্তন ঘটলেও শীয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা ৭৮ ড/৬/৬/.001101815-.0017

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।