অমার্জনীয় না হয়, এই কামনা করি দয়াময়ের কাছে। আর পাঠকদের প্রতি সবিনয় অনুরোধ করি. আপনাদের মনে জাগা যে-কোনো অসঙ্গতি আমাকে জানাবেন মেহেরবানি করে; তাতে আমি সীমাহীন উপকৃত হব; আপনাদের প্রতিও হব চিরকৃতজ্ঞ। আমার এ কলম-সফরে যারা আমাকে নানাভাবে সাহায্য করেছে, সুলতান আবদুর রহমান এবং ফয়জুল্লাহ যথাক্রমে সম্পাদনা ও অনুবাদের কাজে সাহায্য করেছে. প্রিয় সহপাঠী ও বঙ্কুবর এ দুজনের প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর প্রিয়তমা অর্ধাঙ্গিনী__যার বিরামহীন উৎসাহ প্রদান, আগ্রহভরে “কতটুকু হলো" জানতে চাওয়া এবং যে- কোনো প্রয়োজনে ছায়ার মতো পাশে পাওয়া-_নিষ্ুসন্দেহে সুখের-_ তাকেও জানাই অশেষ শুকরিয়া। আল্লাহ তার এ আবিদাকে যেন উপযুক্ত বিনিময় দান করেন । সবশেষে এই আশা ব্যক্ত করেছি যে, এ গ্রন্থটি পাঠকের সামনে শিয়া সম্প্রদায় নিয়ে ভাবনার এক নতুন দ্বার উন্মোচিত করবে: শিয়াদের সম্পর্কে আরও কিছু জানার আগ্রহ সৃষ্টি করবে: বলতে বাধ্য করবে, 'ধারণা আর বাস্তবতা অনেকাংশেই এক নয়' ৷ সর্বোপরি আল্লাহ তাআলা এ গ্রন্থের লেখক, অনুবাদক, প্রকাশকসহ সংশিষ্ট সবার মেহনতকে কবুল করে নেন। এ গ্রন্থটিকে মুসলিম উম্মাহর জন্য উপকারী করে দেন। আমীন, ইয়া রাব্বাল আলামীন। আল-আমিন ফেরদৌস করটিয়া, টাঙ্গাইল ড৬/৬/.00110199.001)
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।