Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

মুসা আস-সদর চলে যান, রেখে যান এক বিশাল শূন্যতা তার অনুপস্থিতিতে সবকিছু এলোমেলো হয়ে যায়; যদিও তৎক্ষণাৎ শিয়ারা কিছুটা গুছিয়ে আনার চেষ্টা করে। মুসার পর সবেচ্চ শিয়া পরিষদের দায়িত্ব চাপে আবদুল আমীর কাবালানের কাধে । আগে তিনি ছিলেন মূসার নায়েব বা সহকারী । মুসার অবর্তমানেও তিনি এ পদেই দায়িত্ব পালন করতে থাকেন। এরপর একদিকে লেবাননী শিয়া মুরব্বিদের মাঝে জনাব হুসাইন ফজলুল্লাহ সর্বেচ্চি ধর্মীয় অভিভাবক হিবেবে স্বীকৃতি পান। অপর দিকে শিয়াদের প্রসিদ্ধ সামরিক সংগঠন হারকাতু আমালে কোন্দল সৃষ্টি হয়; এবং একপর্যায়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। প্রথম ভাগের শিয়ারা ছিল ধর্মনিরপেক্ষতাবাদ দ্বারা প্রভাবিত। তারা ইসনা আশারিয়া মতাদর্শ খুব একটা পছন্দ করত না। লেবানন-বহির্ভূত কোনো ধর্মীয় নেতা বা সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখাও তাদের ভালো লাগত না। জাতীয়তাবাদী চেতনায় তারা ছিল উজ্জীবিত। আর তাদের নেতৃত্বে ছিলেন প্রসিদ্ধ লেবাননী নেতা নাবীহ বারী। দ্বিতীয় ভাগের শিয়ারা ছিল মূসা আস-সদরের পরিপূর্ণ অনুসারী । তাদের আকাজ্ষা ছিল এমন একটি শিয়া রাষ্ট্র কায়েম করা, যেখানে তাদের বিকৃত আকীদা ও চিন্তাধারা প্রতিষ্ঠা করা যাবে, যদিও সেজন্য সামরিক শক্তি প্রয়োগের প্রয়োজন পড়ে। তাদের পরিকল্পনা ছিল সাধ্যানুযায়ী নিজেদের প্রভাব-প্রতিপত্তি বিস্তার করা এবং কৌশলে ইরানী বিপ্রবের পথ ধরে এগিয়ে যাওয়া। কিন্তু তারা তখন নেতৃত্ব- সংকটে ভূগছিল। আল-মুসাভী, নাসরুল্লাহ এবং ইরানী পরিকল্পনা লেবাননী শিয়াদের এমন সঙ্কটাপন্ন অবস্থা দেখে ইরাকের নাজাফ থেকে শিয়া আকীদায় উচ্চশিক্ষা গ্রহণকারী দুজনকে সেখানে পাঠানো হয়। মুসা আস-সদরের মতাদর্শ ও পদাঙ্ক অনুসরণে তাদের একনিষ্ঠতা ছিল সর্বাথে। তারা হলেন আব্বাস আল-মুসাভী এবং হাসান নাসরুল্লাহ। শীয়া মতরাড”৮র্জরগীওন্তবতা ৭৩

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।