হিযিবুল্লাহ-সমাচার : দুই কোনো বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া; কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারা সহজ কথা নয়; কিন্তু সুযোগ থাকা সত্তেও আমাদের অনেক ভাই এ কাজটি এড়িয়ে যান। তারা যে একটু ঘাটাথাটি করলেই চেপে রাখা তথ্য-উপাত্ত বের করে আনতে পারেন; পারেন শেকড় পর্যন্ত পৌঁছে যেতে, গোড়ার খবর নিতে, সেদিকে তাদের কোনোই ভ্রুক্ষেপ নেই। অথচ এই অবহেলা ও উদাসীনতার ফলে একসময় ভয়ংকর সঙ্কট তৈরি হয়, মহাবিপদ নেমে আসে; তখন যা করার থাকে, তা কোনো কাজে আসে না। লেবাননে শিয়াদের হিযবুল্লাহ নামক সংগঠনের উৎ্পত্তি-সংক্রান্ত সূক্ষ্ম যে তথ্যটি তুলে ধরার ছিল তা করার পর, আমরা আবার আমাদের পূর্বের আলোচনায় ফিরে যাচ্ছি। আমি জানি, আমার চলার এ পথ কতটা বন্ধুর, কতটা কণ্টকাকীর্ণ। এ-ও জানা, মুসলিম উম্মাহর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের যে উদ্যোগ আমি নিয়েছি, এ কারণে আমার দিকে ওই সকল আবেগী মুসলমানদের তুণীর থেকে ঝাঁকে ঝীকে প্রতিবাদ ও প্ত্যাখ্যানের তির আসতে থাকবে, যারা মুসলিম উম্মাহর এ ক্রান্তিকালে এসেও 'যার-তার' সফলতা দেখেই আবেগাপুত হয়ে পড়ে; তাদের হাতে ভেবে দেখার মতো সময় নেই-_এ সফলতা সেই শিয়া সম্প্রদায়ের যারা সাহাবীদের বিরুদ্ধাচরণ করে, তাদের সমালোচনা করা নিজেদের অধিকার মনে করে, বাক-্বাধীনতার দোহাই দিয়ে তাদের বিরুদ্ধে লাগাতার বিষোদগার করতে থাকে। শীয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা ৭১ ড/৬//.001111905.00177
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।