ভাবনার বিষয় হলো, মূসা আস-সদর চলে গেলেও তার. পেছনে রেখে গেছেন এক অগ্নিগর্ভ ভূমি। রেখে গেছেন নিজস্ব সশস্্রবাহিনী, যেটি তার স্বপ্ন পূরণে এগিয়ে যাবে। আরও রেখে গেছেন সর্বোচ্চ শিয়া পরিষদে একটি শূন্য পদ। এর ঠিক এক বছর পর ইরানী বিগুব সংঘটিত হয়; যাতে ইরানী শাহ ক্ষমতাচ্যুত হন। এবং চার বছর পর ইহুদীরা দক্ষিণ লেবাননে আক্রমণ করে। এতসব উথান-পতন পেরিয়ে, কালের গর্ভ থেকে জন্ম নেয় প্রসিদ্ধ শিয়া সংগঠন হিযিবুল্লাহ। উদ্দেশ্য, মূসা আস-সদরের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা। তবে সেটা নিশ্চয় ইরানের সমর্থন ও সহায়তায়। এখন প্রশ্ন থেকে যায়__এসব কীভাবে সম্ভব? আসল উদ্দেশ্য তাহলে কী? দক্ষিণ লেবাননে অবস্থানরত ফিলিস্তিনীদের ব্যাপারে শিয়াদের অবস্থানই-বা কী? কীভাবে হিযবুল্লাহ এতটা আগে বাড়ল? কে এই হাসান নাসরুল্লাহ? কী তার আকীদা-বিশ্বাস ও চিন্তাধারা? শীয়া মতবাদ : ও বাস্তবতা ৭০ ৬/৬৬/৬৬.0011019.06.0010)
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।