জোরদার করার উদ্যোগ নেয়। সুতরাং মুসা আস-সদর প্রথমে কুয়েত এবং পরে আলজেরিয়া সফর করেন। অতঃপর ১৯৭৮ সালের আগস্ট মাসে লিবিয়ার উদ্দেশে বের হন। এরই মধ্যে ঘটে যায় এক মহাকাণড। লিবিয়া সরকার ঘোষণা করে যে মুসা আস-সদর ২৫ আগস্ট লিবিয়া ছেড়ে গেছেন; অথচ এরপর পৃথিবীর কোথাও আর তার অন্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। কিংকর্তব্যবিমূঢ করে দেওয়ার মতো ঘটনা । মুসা আস-সদর তো কোনো শিশু নন যে তিনি বিমানবন্দরে দিকক্রান্ত হবেন, কোনো আগন্তকও নন যে দেশের পথঘাট না চিনে হারিয়ে যাবেন। বন্তত তাকে গুম করে হত্যার কাজটি সম্পর করা হয়েছিল খুবই সন্তর্পণে, লোকচক্ষুর আড়ালে । সে সময় মূসার জন্য ওত পেতে থাকা শত্রুর অভাব ছিল না। তাই নিখোজের পরপরই সন্দেহের আঙুল ওঠে অনেকের দিকে । তাদের সর্বাথ্ধে ছিল এ ঘটনার এক বছর পর ঘটা ইরানী বিপ্লবের নেতৃবৃন্দ । কেননা, তারা এমন কোনো ক্যারিশম্যাটিক ব্যক্তিত্বকে সহ্য করতে পারত না, যে তাদেরকে বাদ দিয়ে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ভূমিকায় অবতীর্ণ হবে। এ ছাড়া সিরিয়ার রাষ্ট্রপ্রধানকে ক্ষুব্ধ করার বিষয়টিও ছিল তার জন্য অত্যন্ত নেতিবাচক । কেননা, তিনি তার প্রতিপক্ষের সঙ্গে রক্ত নিয়ে খেলতে ভালোবাসেন, যা সকলেরই জানা । তা ছাড়া, খোদ লিবিয়ার সঙ্গেই ইরানী বিপ্লবের নেতৃবৃন্দের গভীর সম্পর্ক ছিল। ইরাক-ইরান যুদ্ধে ইরানের প্রতি লিবিয়ার সমর্থনই তা প্রমাণ করে। মুসা আস-সদরের ইন্তেকালে লেবাননের অভ্যন্তরীণ শক্তিগুলো যার যার হিসসা বুঝে নেয় । অতঃপর চলমান গৃহযুদ্ধ ভয়ংকর রূপ ধারণ করে। আকস্মিকভাবে মুসা আস-সদরের নিখোজ হয়ে যাওয়ার বিষয়টি মরিয়া হয়ে ওঠেন; কিন্তু নিশ্চিত করে কারও পক্ষেই কিছু বলা সম্ভবপর হয়ে ওঠে না। শীয়া মতবাদ বাস্তবতা ৬৯ ড/৬//.001111815.0017
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।