১৯৭৫ সালে লেবাননে গৃহযুদ্ধের সূচনা হয়। অভ্যন্তরীণ দলগুলো এই যুদ্ধে একে অপরের বিরুদ্ধে অবস্থান নেয়। যদিও তাতে বহিরাগত দলের সংখ্যাই ছিল বেশি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করলে আশা করি সবস্পষ্ট হয়ে যাবে। একজন মূসা এবং বহুমুখী শক্রতা মূসা আস-সদর “সর্বোচ্চ শিয়া পরিষদ' এবং 'হারকাতু আমাল' প্রতিষ্ঠার পর সর্বেসর্বা হয়ে উঠেন; যা অনেকের মনেই তার প্রতি ঘৃণার জন্ম দেয়। যদিও এর পেছনের মূল কারণ ছিল অকুতোভয় মুসার ক্ষমতার প্রদর্শনী । নিজ ইচ্ছার প্রতিকৃলে কিছু ঘটলে কিংবা অনকৃলে না দেওয়ার হুমকি দিতেন। একপর্যায়ে তিনি জনাব আয়াতুল্লাহ খোমেনীর কিছু কাজের সমালোচনা পর্যন্ত করেন। এমনকি, যে মুরুব্বিরা তাকে লেবানন পাঠিয়েছিলেন তাদের উপেক্ষা করে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে উঠাবসা শুরু করেন। এতে তারা তার ওপর অসন্তুষ্ট হন, বিশেষত যখন তিনি ইরানের শাহের সঙ্গে একান্ত সাক্ষাতে মিলিত হন এবং ফাঁসির দণ্প্রাপ্ত বারোজন ধর্মীয় নেতার মুক্তি কামনা করেন। জনাব খোমেনী এ কারণে তাকে আন্তর্জাতিক শিয়া নীতি ভঙ্গ করা এবং ইরানী বিপ্লবের শক্র শাহের সঙ্গে আতাতের দায়ে অভিযুক্ত করেন। ১৯৭৮ সালে সিরিয়া-সদর সম্পর্কের অবনতি ঘটে । এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। মুল কারণ হলো, ১৯৭৭ সালে সিরিয়ার রাষ্ট্রপ্রধান ইসরায়েল সফর করেন। এ কারণে তিনি প্রতিবেশী রাষ্ট্র ও আমেরিকার চক্ষুশূলে পরিণত হন। সিরীয় সৈন্যরা যেহেতু তখনও লেবাননে অবস্থান করছিল, তাই তিনি চাচ্ছিলেন লেবানন যেন তার পাশে দীড়ায়। পাশাপাশি এ-ও কামনা করছিলেন যে, লেবানন যেন সিরিয়া ছাড়া ভিন্ন কোনো মিত্র গ্রহণ না করে। কিন্তু সিরিয়ার সক্ষমতা ও দুর্বলতার বিষয়-আশয় মাথায় থাকায় মুসা আস-সদর তার এই আহ্বান উপেক্ষা করে আরববিশ্বের সঙ্গে সম্পর্ক শীয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা ৬৮ ড/৬//.001111815.00107
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।