Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

আরও ছিল লেবাননের খ্রিষ্টান সম্প্রদায়, সিরীয় ও মার্কিন সরকার; এমনকি সুনী নামধারী ফাতাহও। ১৯৭৫ সালে মূসা আস-সদর 'হারকাতুল মাহরমীন' বা 'সুবিধা- বঞ্চিতদের সংগ্রাম" নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের মূল এজেন্ভায় সুবিধাবঞ্চিতদের স্বার্থে কাজ করে যাওয়ার কথা বলা হয়। এ জন্য দক্ষিণাঞ্চলের বহু খরিষ্টান তাতে যোগ দেয়। তাদের ধারণা ছিল, সংগঠনটি হয়তো সত্যিই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু পরবর্তী সময়ে যখন দেখা যায়, শিয়াদের স্বার্থরক্ষাই এর একমাত্র লক্ষ্য, তখন তারা কেটে পড়ে । এরপর এ সংগঠনের কর্মীদের সামরিক প্রশিক্ষণ দিতে মুসা আস-সদর নতজানু লেবানন সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে ফাতাহের মহাসচিব ইয়াসির আরাফাতের সঙ্গে চুক্তিবদ্ধ হন। ১৯৭৫ সালের জুলাই মাসে মুসা আস-সদর হরকাতুল মাহরূমীনের অধীনে একটি সামরিক সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দেন। সংগঠনের নাম দেন 'আফওয়াজুল মুকাওয়ামাহ আল-লুবনানিয়া' বা 'লেবানন প্রতিরক্ষা বাহিনী'২। সংক্ষেপে এটি 'হারকাতু আমাল' বা “আশার আন্দোলন" নামে পরিচিত হতে থাকে। সঙ্গত কারণে মূসা আস-সদর নিজেই ছিলেন এর প্রধান। এসব সংগঠন প্রতিষ্ঠার পর মুসা আস-সদর ফিলিস্তিনী শরণার্থীদের প্রতি ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন; শিয়া অধ্যুষিত দক্ষিণ লেবানন থেকে সুননীদেরকে উৎখাত করতে উঠেপড়ে লাগেন। একপর্যায়ে হারকাতু আমাল ফিলিত্তিনীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত যুদ্ধের নামে চলতে থাকা এ নির্যাতন 'হারবুল মুখায়্যামাত' “শিবিরের যুদ্ধ' নামে প্রসিদ্ধ । ১. 71067111011) [01500556556 (১১*১১৯৭॥ 4১৯) ২. 1.০৮80656 7651518006 [২০01010115 (43301 245 0151) ৩. 1706 710৫17601 (44 ৯) 8. ১/থ 01006 04105 (4১১৯এ। ২১১৯) শীয়া মতবাদ : ধারণা ও বান্তবতা ৬৭ ড/৬//.001111815.00107

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।