Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

যেন পরবর্তী সময়ে ফাতাহ শিয়াদের সামরিক প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করে। আর এর পেছনে উদ্দেশ্য ছিল এমন এক সশস্্বাহিনী গড়ে তোলা, যা লেবানন নিয়ে তার সকল স্বপ্ন পূরণে সহায়ক হয়। অপরদিকে ফাতাহও সে সময় এমন এক মিত্রের সন্ধানে ছিল, যে কি-না কম্যুনিস্ট ও তাদের মাঝে মধ্যস্থতা করবে। সব মিলিয়ে উভয়ের মাঝে স্বার্থের ভিত্তিতে এক দারুণ সম্পর্ক গড়ে ওঠে। ১৯৭১ সালে সিরিয়ার ক্ষমতা গ্রহণ করেন রাষ্ট্রপতি হাফিজ আল- আসাদ। তিনি ছিলেন আলাওয়ী নুসায়েরী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এ সম্প্রদায়টিকে মুসলিম বলা হয় ঠিক, কিন্তু তারা মুসলিম নয়। কারণ, হযরত আলী রাযিয়াল্লাহু আনহুকে তারা ইলাহা বা প্রু জ্ঞান করে। এ সময় মুসা আস-সদর তড়িঘড়ি করে একটি ফতোয়া জারি করেন; যাতে আলাওয়ী সম্প্রদায়কে শিয়া আখ্যায়িত করা হয়। এই সুবাদে (প্রসিডেন্ট হাফিজ আল-আসাদকে মুসলিম মনে করা শুরু হয়। মূসা আস-সদরের এই ফতোয়া তাকে সিরিয়া সরকারের কাছে অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন করে তোলে। এরপর তিনি হাফিজ আল- আসাদ ও ইরানী বিপ্লবের নেতৃবৃন্দের মাঝে মধ্যস্্তার দায়িত্ব পালন করেন। এবার হাফিজ আল-আসাদ ইরানী শাহের বিরুদ্ধে চলা বিদ্রোহের পক্ষে অবস্থান নেন। এমনকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে শক্রতার জের ধরে তিনি ইরানী বিপ্রবের পর ইরাক-ইরান যুদ্ধে ইরানের পক্ষাবলম্বন করেন। এভাবেই মূসা আস-সদর একটি নতুন শিয়া রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সক্ষম হন। আর এ কাজে বিশ্বের শীর্ষস্থানীয় ধর্মীয় (শিয়া) নেতৃবৃন্দ তাকে সাহায্য করেন, সমর্থন জানান। তাদের মাঝে জনাব আয়াতুল্লাহ খোমেনীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । তার সমর্থনে শীয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা ৬৬ ড/৬//.001101815.0017

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।