বিধানের ব্যাপারে সচেতনতা তৈরি হয়। বিশেষত পঞ্চাশের দশকের শেষের দিকে এ ব্যাপারে তাদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো । কিন্তু দুখের বিষয় হলো, সে সময় সুন্নীদের হাল ধরার মতো কেউ ছিল না। বিশেষত সমঘ আরববিশ্ব যখন সমাজতান্ত্রিক জাতীয়তাবাদের জোয়ারে ভেসে যাচ্ছিল, এরা ছিল তখন নেতৃতৃহারা। ঠিক একই সময়ে শিয়াদের অবস্থা ছিল সম্পূর্ণ উল্টো। ভাগ্যক্রমে তারা তখন এমন একজনকে পেয়ে যায়, যিনি তাদের উন্নতি ও অথ্থগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি লেবাননে এসে একজন প্রভাবশালী শিয়া হিসেবে লেবানন-মানচিত্রে আপন স্বাক্ষর রাখতে সক্ষম হন। তিনি হলেন মুসা আস-সদর। সময়টি ছিল ১৯৫৯ সালের দিকে। মূসা আস-সদর ১৯২৮ খ্রিষ্টাব্দে ইরানের কুম শহরে জনুগ্হণ করেন। সেখানে তিনি 'ইসনা আশারিয়া মতাদর্শ' বিষয়ে পড়াশোনা শেষ করে কুম বিশ্ববিদ্যালয়ে ফিকহ ও তর্কশান্ত্রে অধ্যাপনা শুরু করেন। ১৯৫৪ খিষ্টাব্দে তিনি আরও পড়াশোনার উদ্দেশে ইরাকের নাজাফ শহরে গমন করেন। সেখানে বিশিষ্ট শিয়া পণ্ডিত মুহসিন আল-হাকিম ও আবুল কাসিম আল খুইর কাছে উচ্চতর পাঠ সমাপ্ত করেন। এরপর ১৯৫৯ খিষ্টাব্দে চলে যান লেবাননে । এবং সেখানেই বাকি জীবন অতিবাহিত করেন। লেবানন গমনকালে মুসার সঙ্গী লেবানন গমনের সময় দুটি গুরুতৃপূর্ণ বিষয় মূসা আস-সদরের সফরসঙ্গী ছিল। প্রথমটি হলো বিশেষ ধর্মীয় প্রকল্প অর্থাৎ, ইসনা আশারিয়া মতাদর্শের বিকৃত চেতনা, ভ্রান্ত বিশ্বাস ও নিকৃষ্ট বিদআত ছড়িয়ে লেবাননকে একটি পূর্ণাঙ্গ শিয়া রাষ্ট্রে রূপান্তরিত করা। “শিয়াদের গোড়ার কথা' প্রবন্ধে আমরা তাদের উৎপত্তি, ক্রমবিকাশ, আকীদা ও চিন্তাধারা নিয়ে আলোচনা করে এসেছি। আসলে, লেবাননী শিয়ারা তখন পর্যন্ত সেই অর্থে ধার্মিক ছিল না। ধর্মকর্ম খুব একটা বুঝতও না। যাকে বলে নামমাত্র শিয়া। তারা এ মতাদর্শের প্রকৃতি ও পদ্ধতি সম্পর্কে তেমন কোনো ধারণাই রাখত না। শীয়া মতবাদু $ ধারণা ও বা্রুতা ৬০ ড/৬৬/৬৬.001107809.0
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।