জনসংখ্যার সঠিক হিসেব বের করতে কখনো আগ্রহী হয়নি। তুলনামূলক গ্রহণযোগ্য এক বিশ্লেষণ অনুযায়ী লেবাননের মোট জনসংখ্যার শতকরা ২৬ জন সুমী, ২৬ জন শিয়া এবং ২২ জন ম্যারোনাইট। এরপর রয়েছে দ্রুজদের অবস্থান; তারা সংখ্যায় শতকরা ৫ জন বা ৬ জন। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই প্রত্যেক সম্প্রদায় পার্শ্ববর্তী অঞ্চলে আধিপত্য বিস্তারের লক্ষ্যে নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত হয়ে শক্তি সঞ্চয়ে সচেষ্ট । উপরন্তু শিয়াদের অবস্থান দক্ষিণ লেবানন ও বিকা উপত্যকায়; সুন্নীদের বসবাস উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল এবং উপকূলীয় শহর তথা, বৈরুত, ত্রিপলি ও সাইদাতে; আর ম্যারোনাইট খিষ্টানদের আধিপত্য জাবালু লুবনান বা মাউন্ট লেবানন ও পূর্ব বৈরুতে। গত কয়েক দশক ধরে ইহুদীদের সঙ্গে শিয়াদের সংঘাত। কিন্তু কেন? সম্ভবত দক্ষিণাঞ্চলে তাদের বসবাসের বিষয়টি বিবেচনায় নিলেই এই প্রশ্নের জবাব স্পষ্ট হয়ে যাবে। বিশ্বাসগত সংঘর্ষ ছিল না; এতে ছিল না আল্লাহকে সন্তুষ্ট করার ন্যুনতম উদ্দেশ্য; কিংবা ফিলিস্তিনীদের স্বাধীন করার লক্ষ্য । বরং উদ্দেশ্য ছিল কেবল নিজেদের নিয়ন্ত্রণাধীন শহরগুলোকে রক্ষা করা। তাই নিরুপায় হয়েই তাদেরকে প্রতিরোধের সিদ্ধান্ত নিতে হয়েছে। তা না হলে, ঘটনা একদম 'ইউটার্ন নিয়ে ফেলত। আর এ বিষয়ে আমারা নিশ্চিত যে, ইহুদীরা হামলাটা সুনীদের ওপর করলে শিয়ারা নিজেদের জায়গা থেকে এক চুলও নড়ত না। মুসা আস-সদর এবার আমরা ঘটনার মূলে চলে যাচ্ছি... লেবাননে ফ্রান্স ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনপুষ্ট ম্যারোনাইট খিষ্টানদের তুলনায় শিয়া ও সুন্নীরা একরকম প্রান্তিক জনগোষ্ঠী হিসেবেই বসবাস করে আসছিল। কিন্তু হঠাৎ করে এ উভয় সম্প্রদায়ের মাঝে আত্মপরিচয় ও আতোন্নতি- শীয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা ৫৯ ড/৬//.001111815.0017
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।