Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

লক্ষ্য-উদ্দেশ্য ও উপায়-অবলম্বন কী- সে সম্পর্কে। তবেই কেবল অস্পষ্ট বিষয়গুলো স্পষ্ট হবে; উল্লিখিত প্রশ্নগুলোর সঠিক জবাব মিলবে । ইনশা-আল্লাহ, এ ক্ষেত্রে আমরা আমাদের আবেগ ও উপলব্ধিকে বিবেক ও বিবেচনার অধীনে রাখতে চেষ্টা করব। কেননা আমরা বিশ্বাস করি, বিবেকের বাণী ও আবেগের বার্তার মাঝে রয়েছে বিস্তর ব্যবধান । হিযিবুল্লাহর উৎপত্তি হ্যিবুল্লাহর উৎপত্তি লেবাননে । জেনে অবাক হবেন, পৃথিবীর বুকে লেবাননের মতো সাম্পুদায়িক দেশ দ্বিতীয়টি আর নেই। লেবাননে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ধর্মীয় সম্প্রদায়ই রয়েছে আঠারোটি। সম্ভবত অবস্থানে টিকে থাকতে পারে। লেবাননে খ্রিষ্টান, শিয়া, দ্রুজসহ আরও অনেক সম্প্রদায়ের বসবাস। তবে সম্ঘ লেবানন জাতি তিনটি প্রধান সম্প্রদায়ে বিভক্ত। সেগুলো হচ্ছে, সুমী মুসলিম, ইসনা আশারিয়া শিয়া ও ম্যারোনাইট খিষ্টান। চতুর্থ অবস্থানে রয়েছে দ্রজরা; মুসলিম হিসেবে গণ্য হলেও তারা মূলত অমুসলিম ১৯২০ সালে ফরাসীরা লেবাননে উপনিবেশ স্থাপন করে । শুরু থেকে তাদেরকে এই সাম্প্রদায়িকতা সুপ্রতিষ্ঠার ব্যাপারে বেশ অনুরাগী দেখা যায়। অপরদিকে তারা রাষ্ট্রের বড়ো বড়ো পদগুলো রাখতে চাচ্ছিল তাদের মিত্র ম্যারোনাইট খিষ্টানদের হাতে। ১৯৪৩ সালে লেবানন পূর্ণাঙ্গ স্বাধীন হয়; সঙ্গে সম্পন্ন হয় তাদের সংবিধান প্রণয়ণের কাজ। নতুন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের দায়িতৃ অর্পণ করা হয় যথাক্রমে ম্যারোনাইট খিষ্টান, সুমী মুসলিম ও শিয়া সম্প্রদায়কে। আইনটি ১৯৪৩ সালে প্রণিত হলেও প্রয়োগ আরম্ভ হয় ১৯৫৭ সাল থেকে । এর আগে রাষ্ত্রীয় সকল পদে ম্যারোনাইটরাই ছিল সর্বেসর্বা। এমন সংবেদনশীল সাম্প্রদায়িকতার কারণেই সম্ভবত লেবাননীরা একটি নির্মোহ আদমশুমারি থেকে সব সময় পিছিয়ে থেকেছে; শীয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা ৫৮ ড/৬/৬৬.0011019.09.00107

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।