Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

অনুবাদকের কথা সকল প্রশংসা আল্লাহ তাআলার; দরুদ ও সালাম বর্ধিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তার পরিবার- পরিজন, সাহাবী-তাবেয়ী এবং কিয়ামত পর্যন্ত আগত তার সকল একনিষ্ঠ অনুসারীদের ওপর ৷ পরকথা... আমরা সাধারণত দেখি, একটি বইয়ে অনিচ্ছাকৃত রয়ে যাওয়া ছোটো-বড়ো সব ধরনের ক্রটি-বিচ্যুতি পরবর্তী সংস্করণে সংশোধন করতে চেষ্টা করা হয়। আমরা এ-ও দেখে থাকি, একাধিক প্রকাশনা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কারণে একই বইয়ের অনুবাদ প্রকাশ করা হয়। কিন্তু একই প্রতিষ্ঠান থেকে একই বইয়ের একাধিক অনুবাদ প্রকাশ পেয়েছে, এমনটি বোধহয় কখনো হয়নি । কিন্তু রাহনুমা প্রকাশনী এই প্রথম সবাইকে অবাক করে দিয়ে সংশোধন ও পরিমার্জনের উদ্দেশ্যে একটি অনুদিত গ্রন্থের সম্পূর্ণ অনুবাদ পাল্টে দেওয়ার মতো যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমার বিশ্বাস, রাহনুমার এ সিদ্ধান্ত প্রকাশনা জগতে তাদের দূরদর্শিতা, সাহসিকতা, আমানতদারিতা এবং পাঠকদের প্রতি আন্তরিকতার ক্ষেত্রে উজ্ব্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এটি অন্যদের জন্য “রাহনুমায়ী' হবে, ইনশা-আল্লাহ! হিসেবে এমন একটি “চ্যালেঞ্জিং কাজের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না; যোগ্য তো নই-ই। তবুও নিতান্তই সুধারণাবশত রাহনুমার পক্ষ থেকে এ দায়িত্ব আমার কীধে তুলে দিয়েছেন প্রতিভাবান তরুণ কবি, লেখক ও সম্পাদক বন্ধুবর নেসারুদ্দীন রুম্মান । কিন্তু আমার জানা নেই, আমার প্রতি তার সেই সুধারণা গ্রন্থটি হাতে পাওয়ার পর কতটুকু বাকি থাকবে; জানি না, পাঠকরাই-বা এ অধমকে কীভাবে দেখবেন। ড/৬//.00111905.00177

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।