যে তাদের সকলে ফাসেক, তাহলে ওই লোকের কুফুরির ব্যাপারে আর কোনো সন্দেহই থাকে না।' কথাগুলো যদিও বেশ কঠিন, কিন্তু সাহাবী-বিদ্বেষী সকলের ক্ষেত্রেই তা প্রযোজ্য হবে। কারণ, যে সাহাবীদের মাধ্যমেই আমরা দীন পেয়েছি, তারা সমালোচিত হলে তো গোটা দীনই প্রশ্নবিদ্ধ। তা ছাড়া তাদের শানে কুরআন ও হাদীসে অসংখ্য সুসংবাদ এসেছে, তাই তাদের শানে এসব অভিযোগ মেনে নিলে তো স্বয়ং আল্লাহ ও তার রাসূলকেই মিথ্যা প্রতিপন্ন করতে হবে। (নাউজুবিল্লাহ) যারা বলেন চান আমরা তো কোনো শিয়াকে প্রকাশ্যে সাহাবীদের বিরুদ্ধে বিষোদগার করতে দেখি না; তিনটি বিষয়ের দিকে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক. ইসনা আশারিয়া শিয়াদের মৌলিক বিশ্বাস এই যে, “সাহাবীরা সকলে মিলে হযরত আলী, আহলে বাইত ও তাদের ইমামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন।' এজন্য ইরান, ইরাক ও লেবাননে এই মতবাদের অনুসারী এমন কাউকে পাওয়া যাবে না, যে সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে না। বলতে গেলে, সাহাবী-বিদ্বেষ ব্যতিরেকে এ মতবাদের অস্তিতুই কল্পনা করা যায় না। সাহাবীদের প্রতি কোনো রকম সম্মান-মর্যাদা প্রদর্শন করে না। তাদের সকলের কাছেই তারা অসম্মানের পাত্র। এমনকি কোনো রকম ধর্মীয় সম্পর্কও তারা তাদের সঙ্গে রাখে না। দুই, শিয়া নেতারা সব সময়ই এমন পরিস্থিতি এড়িয়ে চলেন, যেখানে সাহাবীদের প্রতি তাদের মনে চেপে রাখা বিদ্বেষ প্রকাশ পেয়ে যায়। যদিও মাঝে মাঝে মুখের কথায় মনের ভাব ফুটে ওঠে । এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ১. ইবনু তাইমিয়া রহ. কৃত আস-সারিমূল মাসলূল আলা শাতিমির রাসূল, পৃষ্ঠা : ৫৮৬ শীয়া মন্ঘদু। ধারণাও বাবা ৪৮
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।