এ হাদীস থেকে প্রমাণিত হয়, চার খলীফার সুন্নাহ ইসলামের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে, যা থেকে দীনের বিচ্ছিন্নতা কল্পনাই করা যায় না। শুধু তাই নয়, হযরত আবু বকর থেকে শুরু করে হযরত উমর, উসমান ও আলী পর্যন্ত খলীফাগণ যে সকল রীতিনীতি ও বিধি-বিধানের ওপর খেলাফত পরিচালনা করেছেন কিয়ামত পর্যন্ত সকল যুগের, সকল স্থানের, সকল মুসলমানের জন্য তা অনুসরণীয়, দলীলযোগ্য । তাহলে কোনোভাবেই কি তাদের বিরুদ্ধে কোনো রকম বিষোদগার মেনে নেওয়া যেতে পারে? না; কঠোর প্রতিবাদ করতেন। যেমন : এক. ইমাম আহমাদ ইবনু হাম্বল রহিমাহুল্লাহ বলেন, “যদি কাউকে বিষোদগার করতে দেখো, তবে তার ইসলাম নিয়ে সন্দিহান থেকো ।”১ মত এই যে, হালাল মনে করে সাহাবীদের গালি দেওয়া কুফুরি এবং হারাম মনে করে গালি দেওয়া ফাসেকি।'২ তিন. আবু যুরআ রাযি. রহিমাহুল্লাহ বলেন, “সাহাবীদের যে গালমন্দ করে, সে যিন্দীক।"৩ চার. শায়খুল ইসলাম আল্লামা ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, “কেউ যদি এই বিশ্বাস রাখে যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবীরা মুরতাদ হয়ে গিয়েছেন হ্যা গুটিকয়েক বাদে, যাদের সংখ্যা বিশের বেশি হবে না-_অথবা কেউ এই দাবি করে ১. ইবনু তাইমিয়া রহ. কৃত আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, পৃষ্ঠা : ৫৬৮ ২. আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, পৃষ্ঠা : ৫৬৯ ৩. খতীব বাগদাদী কৃত আল-কিফায়াহ ফি ইলমিল রিওয়ায়াহ, পৃষ্ঠা : ৪৯ শীয়া মতরাদ,ারগ্১ও ন্লান্ভবতা ৪৭
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।