প্রথমত : সাহাবীদের প্রতি অপবাদ ও অভিযোগ মুমিনীন, বিশেষত হযরত আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে নিয়ে সাহাবীদের এ পুরো প্রজন্মের প্রতি শিয়াদের অবস্থান কী, তা কারো অজানা নয়। তাদের প্রামাণ্যপ্ন্থ, তথ্যসূত্র ও আকীদা-বিশ্বাস ঘাটলে দেখা যায়, এই মহান প্রজন্মের সকলকে ঢালাওভাবে তারা হয়তো ফাসেক সাব্যত্ত করেছে, আর নয়তো মুরতাদ বলেছে। তাদের বিশ্বাস অনুযায়ী ইসলামের বিধান গোপন ও বিকৃত করার অপরাধে তারা সকলেই গোমরাহ! পাঠক! এবার আপনাকে প্রশ্ন করতে চাই, এরপরও কি আপনার কাছে উদারপন্থিদের কথা অনুযায়ী ফিতনার ভয়ে চুপ থাকাই শ্রেয় মনে হয়? বলুন তো, সাহাবীদের মতো শ্রেষ্ঠ প্রজন্মের প্রতি এমন জঘন্য ও মিথ্যা অপবাদ আরোপ করার চেয়ে ভয়ংকর ফিতনা আর কী হতে পারে? চলুন, মাঝে আমরা একজন গুরুতৃপূর্ণ সাহাবীর বক্তব্য শুনে আসি- এসব বিষয়ে তিনি কী বলেন। হযরত জাবির ইবনু আবদুল্লাহ রাযিয়াল্লাহু আনহু বলেন, 2৫৩4৮426৫৩৪ ৩৫ ৬৫ এএ্ 5 ঠা ৩ 'এই উম্মতের পশ্চা্বর্তীরা যখন অগ্বব্তীদের অভিশাপ করবে, তখন যার যা জানা থাকবে, তা যেন সে প্রকাশ করে দেয়। কেননা তখন তা গোপন রাখা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর অবতীর্ণ ওহী গোপন রাখার নামান্তর ।'১ বন্ধগণ! আপনারা কি এই কথাটির অন্তর্নিহীত মর্ম উপলব্ধি করতে পেরেছেন? ১. আল-মুজামুল আওসাত : হাদীস নং ৪৩০; সুনানু ইবনু মাজাহ : হাদীস নং ২৬৩ শীয়া মতবাদ : ধারণা ও বান্তবতা ৪৫ ড/৬//.001101815-.00107
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।