এই হলো শিয়াদের উৎপত্তি, ক্রমবিকাশ ও বিভিন্ন দলে বিভক্ত হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামী বিশ্বে তাদের শাসনক্ষমতা পরিচালনার সংক্ষিপ্ত ইতিহাস। আশা করি এ আলোচনা থেকে আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে যে, শিয়াদের উত্থান ছিল সুনী শাসনের বিরুদ্ধে সুপরিকল্পিত এক বিদ্রোহস্বরূপ। এই পরিকল্পনা বাস্তবায়নে তারা ধর্মের মুখোশ পরে আহলে বাইতের প্রতি জনমানুষের ভক্তি ও বিশ্বাসকে কাজে লাগিয়ে গেছে। সুদীর্ঘ এ সময়ে আমরা কখনই দেখিনি যে, শিয়াদের কোনো একটি দলের সঙ্গে মুসলিম উম্মাহর চিরশক্র ক্রুসেডার, রুশ, ইংরেজ, ফ্রান্স বা পর্তুগিজদের সংঘাত সৃষ্টি হয়েছে; এমনকি তাতারিদের মতো দুর্ধ্ ত্রাসদের সঙ্গেও কখনো তাদের সংঘর্ষ হয়নি। উল্টো আমরা প্রত্যক্ষ করেছি যে, কীভাবে তারা ধাপে ধাপে একে অপরের দিকে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু এরপরও আমরা বিনা বিচারে অতীত শিয়াদের আচরণের দায় বর্তমান শিয়াদের দেব না। আমরা বরং সমসাময়িক শিয়াদের আকীদা- বিশ্বাস, চিন্তা-চেতনা, পথ ও পদ্ধতি যাচাই করে দেখব। অতঃপর পূর্বসূরিদের আকীদা-মানহাজ যখন উত্তরসূরিদের মাঝে হুবহু পাওয়া যাবে, তখনই কেবল আমরা তাদেরকে চিহিত করব, ক্রুটিযুক্ত বলব । তো, যখন আমরা দেখতে পাই অতীত-বর্তমান সকল শিয়া ইমামত তথা নেতৃত্বের জন্য নির্দিষ্ট কোনো বংশের শর্ত আরোপ করছে, ইমামকে নিষ্পাপ বলছে, হযরত আবু বকর, উমর ও উম্মুল মুমিনীনসহ কোনোভাবেই তাদের প্রতি সুধারণা বহাল রাখা যায় না; এবং বাধ্য হয়ে বলতে হয়, উত্তরসূরিরা তাদের পূর্বসূরিদের পদাঙ্কই অনুসরণ করছে। প্রিয় পাঠক, এবার বলুন তো! শিয়াদের ব্যাপারে আমাদের অবস্থান কী হতে পারে? তাদের সাথে আমাদের আচরণ-উচ্চারণ কেমন হওয়া উচিত? কিছু বলা, নাকি না বলা? কোনটি শ্রেয়? কিছু জানা, নাকি না জানা? কোনটি ভালো? শীয়া মতবাদ ও বাস্তবতা ৪১ ড/৬/৬/.001111815-0017
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।