Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

একইভাবে তারা বনু হামদান পরিবারের সঙ্গেও সখ্যতা গড়তে সক্ষম হয়। এরা ছিল আরব বংশোদ্ভূত বনু তাগলিবের শাখা । তারা ৩১৭ হিজরী থেকে ৩৬৭ হিজরী পর্যন্ত ইরাকের মুসেল শহর শাসন করে। ৩৩৩ হিজরী থেকে ৩৯২ হিজরী পর্যন্ত সিরিয়ার আলেপ্পো শহরটিও তাদের আওতাধীন ছিল। তাদের মিত্রদের মধ্যে সবচেয়ে খতরনাক ছিল পারসিক বংশোভূত বনু বুওয়াই পরিবার। পারস্যে তারা স্বতন্ত্র সাম্বাজ্য কায়েম করতে সক্ষম হয়। ৩৩৪ হিজরীতে আব্বাসী খেলাফতের ওপর আগ্ৰাসন চালিয়ে নামমাত্র খলীফাকে বহাল রাখে; উদ্দেশ্য ছিল, সান্তনা প্রদানপূর্বক সুনী মুসলিমদের অভ্যুত্থান এড়িয়ে যাওয়া । এভাবে ৩৩৪ হিজরী থেকে 8৪৭ হিজরী পর্যন্ত এক শতাব্দীর বেশি সময়কাল তারা আব্বাসীদের পরাধীন করে রাখে । অবশেষে সেলজুক থেকে স্বাধীনতা লাভ করে। দীর্ঘ এ শাসনামলে শিয়ারা সাহাবায়ে কেরাম ও আহলুস সুন্নাহর অনুসারী আলেম-ওলামা ও খলীফাদের প্রতি যারপরনাই বিদ্বেষ প্রকাশ করেছে। এমন কোনো নিকৃষ্ট ও ঘৃণ্য আচরণ নেই যা তারা তাদের সঙ্গে করেনি। সাহাবীদের নামে গালমন্দ লিখে তারা মসজিদের দরজায় ঝুলিয়ে রেখেছে; হযরত আবু বকর ও উমর রাযিয়াল্লাহু আনহুমার মতো মহান সাহাবীদের বিরুদ্ধে জুমার খুতবায় বিষোদগার করেছে। সত্যি, ইসলামের ইতিহাসে মুসলিম উম্মাহর এমন দুঃসময় খুব কমই এসেছে। পুরোটা জুড়ে ছিল শিয়াদের জয়জয়কার। ইরানের কিয়দংশ ও সম্পূর্ণ ইরাক ছিল বনু বুওয়াইর দখলে; ইরানের পূর্বাঞ্চল, আফগানিস্তানের কিছু অংশ এবং তৎকালীন ইসলামী বিশ্বের পূর্বাংশ ছিল বনু সামানের অধীনে; মুসেলের কিয়দংশ এবং আলেগ্পো ছিল বুন হামদানের নিয়ন্ত্রণে । ওদিকে কারমাতিদের রাজত্ব বিস্তৃত ছিল আরব উপদ্বীপের পূর্বাংশে । তাদের হিংঙ্গ থাবা কখনো পড়ত গিয়ে হিজাজ, দামেশক ও ইয়েমেনে । শীয়া মতবাদ : ধারণা ও বান্তবতা ৩৮ ড/৬//.001101815.00107

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।