ইসমাঈলীর হাতে । এরপর মুইয মিশরে গিয়ে কায়রো শহর ও আল- আযহার মসজিদ প্রতিষ্ঠা করে। আল-আহহার প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ইসমাঈলি শিয়া মতাদর্শের প্রসার ঘটানো । কিন্তু এসব কাজে একমাত্র অন্তরায় ছিল আহলুস সুন্নাহর আলেমগণ । তাই তারা অন্যায়ভাবে তাদেরকে হত্যা করে; জনসম্মুখে প্রকাশ করে ভয়ংকর সাহাবা-বিদ্বেষ। মুইয-পরবর্তী শাসকরা তার পথেই হেঁটেছে। কেউ কেউ আবার এতটাই উদ্রান্ত ছিল যে, নিজেকে খোদা পর্যন্ত দাবি করে ফেলেছে। এদের মাঝে প্রসিদ্ধ হলো আল-হাকিম বি-আমরিল্লাহ। নিজেদের মতাদর্শ প্রচার ও প্রসারের লক্ষ্যে তারা অসংখ্য মসজিদ নির্মাণ করে। মিশর, সিরিয়া ও হিজাজের পবিত্র ভূমি দুইশ বছর পর্যন্ত পরাধীন করে রাখে। অবশেষে ৫৬৭ হিজরীতে পৃথিবীর ইতিহাসের অন্যতম মুসলিম বীর সুলতান সালাহুদ্দীন আইয়ুবী তাদের বিতাড়িত করতে সক্ষম হন। তিনি ইসমাঈলিয়াদের কবল থেকে মিশরকে মুক্ত করেন। শিয়াদের তৃতীয় দল ইসনা আশারিয়া। এরাও অসংখ্য বিদআতে নিমজ্জিত। কিন্তু তাদের ভ্রান্তি উল্লিখিত দুই দলের তুলনায় কিছুটা কম। তারা আল্লাহ তাআলা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পারলৌকিক জীবনের প্রতি বিশ্বাস রাখে। কিন্তু সমস্যা হলো, ধর্মকে তারা নানা রকম বিদআত ও কুসংস্কার দিয়ে জড়িয়ে রেখেছে। এলাকার ক্ষমতাসীন পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তোলে । এই সুবাদে পরবর্তী সময়ে তারা বেশ কয়েকটি অঞ্চলের মসনদ পর্যন্ত পৌঁছে যায়। শিয়া নেতারা পারসিক বংশোভূত বনু সামান পরিবারের সুদৃষ্টি লাভে সমর্থ হয়। এই সুযোগে নেতারা তাদের মাঝে শিয়া মতাদর্শের বীজ বপন করে। তৎকালীন পারস্য তথা বর্তমান ইরানের বিশাল অঞ্চল ছিল বনু সামান সাম্রাজ্যের অধীনে । এ সাম্রাজ্য ২৬১ হিজরী থেকে ৩৮৯ হিজরী পর্যন্ত স্থায়িত্ব লাভ করে। দীর্ঘ সময়ে তাদের মাঝে শিয়া মতবাদ ছড়িয়ে পড়ে; কিন্তু প্রকাশ্য চর্চা আরম্ভ হয় চতুর্থ শতাব্দীর শুরুর দিকে । শীয়া মতবাদ ও বাস্তবতা ৩৭ চি চে ড/৬//.00111905.00177
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।