Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসমাঈলিয়া মতবাদের প্রসিদ্ধ আহ্বায়ক ও প্রথম সারির নেতা । বসরায় বসবাসকারী এ লোকটির সাথে সাক্ষাৎ হয় ইসলামের ইতিহাসের আরেক নিকৃষ্ট ব্যক্তির সাথে, যার নাম ছিল হামদান ইবনু আশয়াস। এ হতভাগার পূর্বসূরিরা ছিল পারস্যের অগ্নিপৃজারি বা বাহরাইনের ইহুদী । হামদান ইবনু আশয়াস সুযোগ বুঝে “কারমাত' উপাধি গ্রহণ করে । এরপর সময়ের ব্যবধানে “কারমাতি' (বহুবচনে কারামিতা) নামে একটি আলাদা দল গঠন করে। যদিও এরা ইসমাঈলিয়া মতবাদের অনুসারী উপদল ছিল; কিন্তু আচরণ ও উচ্চারণে ছিল তাদের চেয়েও ভয়ংকর । তাদের কাছে যেমন সম্পদের নির্দিষ্ট মালিকানা ছিল না, তেমনই নারী সন্ভতোগেরও ছিল না সাধারণ কোনো নীতিমালা । জিনা-ব্যভিচার, চুরি- ডাকাতি, খুন-লুষ্ঠনের মতো জঘন্য ও অমানবিক কাজ-কর্মও তাদের কাছে ছিল বৈধ। এই সুবাদে চারপাশের চোর, ডাকাত, বিদ্রোহী ও সন্ত্রাসীরা দলে দলে তাদের মতাদর্শ গ্রহণ করতে থাকে । এভাবে ধীরে ধীরে ইসলামের ইতিহাসে এক ভয়ংকর সন্ত্রাসী সম্প্রদায় মাথাচাড়া দিয়ে ওঠে। হিজরী তৃতীয় শতাব্দীর দ্বিতীয়ার্ধে এতিহাসিক এমন আরও অসংখ্য উত্থান-পতনের ঘটনা ঘটেছে, যার সবগুলো এখানে উল্লেখ করা সম্ভব নয়। এ সময়ে শিয়ারা বড়ো বড়ো তিনটি দলে বিভক্ত হয়ে পড়ে । প্রতিটি দলই নিজেদেরকে সর্বাধিক সত্যানুসারী বলে দাবি করত। কিন্তু আকীদা-বিশ্বাস থেকে শুরু করে সাধারণ বিধি-বিধানেও তাদের মাঝে যথেষ্ট মতপার্থক্য বিদ্যমান ছিল। শিয়াদের সে প্রধান তিনটি দল হলো ইসনা আশারিয়া, ইসমাঈলিয়া ও কারামাতিয়া। সামগিকভাবে এই তিন দলের সঙ্গে যেমন আহলুস সুন্নাহর বিরোধ ছিল, তেমনই তাদের নিজেদের মাঝেও ছিল সম্পর্কের টানাপোড়েন । তাদের এক দল অপর দলকে খুব একটা দেখতে পারত না। সর্বোপরি শিয়াদের এ তিন দলের প্রত্যেকটিই ছিল প্রবৃত্তির পূজারি ও বিদআতের অনুসারী । শীয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা ৩৪ ড/৬//.001111815.00107

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।