ইসমাঈলিয়া শিয়ারা ছিল চূড়ান্ত পর্যায়ের পথভ্রষ্ট । অধিকাংশ আলেম-ওলামার মতেই তারা মুসলিম নয়। জনৈক ধূর্ত ইহুদীর মাধ্যমে এ দলটির উৎপত্তি ঘটে । ইসলামের বিরুদ্ধে ভয়ংকর চক্রান্তের পরিকল্পনা নিয়ে মাইমুন আল-কাদ্দাহ নামের সে লোকটি প্রথমে ইসলাম প্রকাশ করে মুসলিম সমাজে আশ্রয় গ্রহণ করে। কিন্তু তার মুখে ছিল ইসলামপ্রীতি থাকলেও অন্তরজুড়ে ছিল সীমাহীন মুসলিমবিদ্বেষ। খুব কায়দা করে সে জাফর আস-সাদিকের পোত্র মুহাম্মদ ইবনু ইসমাঈলের সংস্পর্শে আসে এবং কিছুকাল তার কাছে অবস্থান করে। উল্লেখ্য, মুহাম্মদ ইবনু ইসমাঈল ছিলেন ইসনা আশারিয়াদের ঘষ্ঠ ইমাম জাফর আস-সাদিকের নাতি এবং সপ্তম ইমাম মুসা আল-কাজিমের ভাতিজা; সর্বোপরি আহলে বাইতের অন্তর্ভুক্ত । মাইমুন আল-কাদ্দাহ এক অদ্ভুত বিষয়ের অবতারণা করে-_যা ছিল মুসলিম উম্মাহর বিরুদ্ধে তার সুদূরপ্রসারী পরিকল্পনা অংশ। আমল- আকীদা বিধ্বংসী এ পরিকল্পনা তার মৃত্যুর কয়েক দশক হলেও বাস্তবতার মুখ দেখেছিল। মুহামদ ইবনু ইসমাঈলের ছেলের নাম ছিল আব্দুলাহ। মাইমুন নিজেও তার ছেলের নাম আব্দুল্লাহ রাখে, সঙ্গে তার উত্তরসুরিদের নাম মুহাম্মদ ইবনু ইসমাঈলের উত্তরসূরিদের নামানুসারে রাখার ব্যাপারে ওসিয়ত করে। তার ইচ্ছা ছিল কয়েক দশক পর তার উত্তরসূরিরা নিজেদেরকে মুহাম্মদ ইবনু ইসমাঈল ইবনু জাফর আস-সাদিকের বংশধর হিসেবে আহলে বাইতের অন্তর্ভুক্ত দাবি করবে। শুধু তাই নয়, তারা এ দাবিও করবে যে, "মুসলিম উম্মাহর সর্বোচচ নেতা' মুসা আল-কাজিম ইবনু জাফর আস-সাদিকের বংশ থেকে নয়, বরং ইসমাঈল ইবনু জাফর আস-সাদিকের বংশ থেকেই হওয়া আবশ্াক। ওদিকে ইসনা আশারিয়াদের দাবি এর ঠিক উল্টো । ইহুদী মাইমুন আল-কাদ্দাহর সকল ইচ্ছা একের-পর-এক বাস্তবায়িত হয়। তার পরিকল্পনা অনুসারে একসময় প্রতিষ্ঠা পায় ইসমাঈলিয়া হা মাত” ; ধারণা ও বাস্কবতা ৩২ ড/৬/৬/.001101815.00107
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।