এমন উপাদান, যা বর্তমানের জন্য হবে উপকারী, ভবিষ্যতের জন্য হবে সঠিক পথের দিশারি | প্রিয় পাঠক, শিয়াদের নিয়ে আমার এবারের আলোচনার প্রারন্তে দুটি গুরুতৃপূর্ণ কথা বলে রাখতে চাই : এক. এই আলোচনাটি যথাযথভাবে বুঝতে হলে “শিয়াদের গোড়ার কথা" শীর্ধক প্রবন্ধটি অবশ্যই আপনার পাঠে থাকতে হবে। কারণ, সেখানে শিয়াদের উৎপত্তির ইতিহাসের পাশাপাশি আকীদাগত দিকও কিছুটা আলোচিত হয়েছে, যার ওপর নির্ভর করছে আগত ঘটনাপ্রবাহ বোঝার বিষয়টি । দুই, এখানে আমরা কেবল বিশুদ্ধ সুত্রে বর্ণিত ঘটনাগুলোই যথাযথভাবে উল্লেখ করতে চেষ্টা করব। শিয়াদের ব্যাপারে আমাদের বলব না। শিয়াদের এগারোতম ইমাম হযরত হাসান আল-আসকারীর ইন্তেকালে পর তারা মারাত্মক সংকটের সম্মুখীন হয়। ইতিহাসের পাতায় এ সময়টি 'হায়রাতুশ শিয়া" বা “শিয়াদের কিংকর্তব্যবিমূঢ়তা' শিরোনামে উল্লেখিত হয়েছে। এ সময়ে তারা অনেক দল ও উপদলে বিভক্ত হয়ে পড়ে এবং নিজেদের পছন্দমতো ধর্মীয় মতাদর্শ ঠিক করে নেয়। তবে সামগ্রিকভাবে রাজনৈতিক উৎকর্ধতা লাভের বিষয়টি সবার কাছেই ছিল সর্বাগ্ে। শিয়াদের দলগুলোর মাঝে “ইসনা আশারিয়া' বা “বারো ইমাম গ্থি' দলটি ছিল সবচেয়ে প্রসিদ্ধ। বিগত প্রবন্ধে তাদের আলোচনা কিছুটা করা হয়েছে । তবে মাঠে তারা একাই সক্রিয় ছিল না; তাদের সাথে আরও একটি খতরনাক দল মাথাচাড়া দিয়ে ওঠে । “ইসমাঈলিয়া' নামের এ দলটির আত্মপ্রকাশ মুসলিম উম্মাহর মাঝে মারাত্মক ভীতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করে। শীয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা ৩১ ড/৬//.001101815.00107
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।