Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

শিয়াদের প্রভাব-প্রতিপত্তির বিস্তার 'শিয়াদের গোড়ার কথা' প্রবন্ধটি অধ্যয়নে পাঠক বেশ অবাক হয়েছেন; তাদের মন্তব্য থেকে সে বিষয়টি স্পষ্ট হয়েছে। বলতে দ্বিধা নেই, ইতিহাস বর্ণনা করতে গিয়ে কেবল ঘটে যাওয়া কিছু ঘটনা বলে যাওয়া আমাদের উদ্দেশ্য নয়; বরং ইতিহাস থেকে উপদেশ গ্রহণের নিমিত্তে এর শিক্ষণীয় দিকগুলোও আমরা তুলে ধরতে চাই; যাতে করে আমাদের পক্ষে সমসাময়িক সমস্যার সমাধানে সর্বোত্তম সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। এ কারণে মুসলিম উম্মাহর গৌরবোজ্কল ইতিহাস থেকে বর্তমান প্রজন্মের বিমুখতা অপরাধ বলেই গণ্য করা যায়। কেননা, ইতিহাস অধ্যয়ন থেকে বিরত থেকে আমরা নিজেদের কেবল বঞ্চিতই করছি। অথচ পূর্ববর্তী উম্মতের ঘটনাবলি জানার ব্যাপারে আমরা আদিষ্ট হয়েছি, যেন তা থেকে প্রাপ্ত শিক্ষা আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি। কুরআন কারীমে এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, 056 শির্শি প 28) 5 %50$ (হে নবী) আপনি (তাদের. কাছে পূর্ববর্তীদের) ঘটনাসমূহ বর্ণনা করুন; হয়তো তারা চিন্তাভাবনা করে দেখবে ।"১ সুতরাং, ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে থাকা ঘটনাগুলো কেবল আলোচনার মাঝেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখা যাবে না; বরং তা নিয়ে চিন্তা-ভাবনা ও গবেষণা করতে হবে; খুঁজে বের করতে হবে জ্ঞানের ১. সূরা আল-আরাফ : ১৭৬ শীয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা ৩০ ড/৬/৬/.001101815-.00107

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।