ইসনা আশারিয়াদের কাছে ধর্মীয় মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত সেসব নিয়ে কথা বলতে গেলে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে । একাংশ । সে যুগে ইসনা আশারিয়া ছাড়াও অনেক দল-উপদলের আবির্ভাব ঘটেছিল। ইতিহাসের পাতায় 'হাইরাতুশ শিয়া' বা “শিয়াদের কিংকর্তব্যবিমূঢ়তা' শিরোনামে যে সময়ের কথা আলোচিত হয়েছে, তা এ প্রসঙ্গে বিশেষভাবে স্মরণীয়। সে দুরবস্থার সূচনা হয়েছিল হিজরী তৃতীয় শতাব্দীর মাঝামাঝি, তাদের এগারোতম ইমাম হাসন আল- আসকারীর ইন্তেকাল-পরবর্তী সময়ে । এ সময় শিয়ারা তাদের গ্রন্থ্রচনা ও প্রচারণার কাজ শুরু করে । এতে তাদের আকীদা ও চিন্তাধারা মানুষের মনে মজবুত হতে থাকে । এরপর বিশেষভাবে পারস্যাঞ্চলে এবং সাধারণভাবে সমগ্ ইসলামী বিশে তাদের মতাদর্শ ছড়িয়ে পড়তে শুরু করে । যদিও তখনও পর্যন্ত এই মতাদর্শের ওপর ভিত্তি করে স্বতন্ত্র কোনো রাষ্ট্র গড়ে উঠেনি, কিন্তু হিজরী তৃতীয় শতাব্দীর শেষ ও চতুর্থ শতাব্দীর শুরুর দিকে একের-পর-এক বিপর্যয় ঘটতে থাকে, যে কারণে বেশকিছু এলাকার শাসন-ক্ষমতা শিয়াদের হাতে চলে যায়। মুসলিম উম্মাহর মাঝে যার প্রভাব ও প্রতিক্রিয়া ছিল খুবই ভয়ংকর ও সুদূরপ্রসারী । যে কথাটি পুনরুক্ত না করলেই নয় তা হলো, কোনো বিষয়ে অভিমত ব্যক্ত করা মূলত সে বিষয়ে রাখা ভাবনারই অংশ । তাই কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে চাইলে অবশ্যই সে বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে; খুব ভালোভাবে জেনেই কেবল কোনো প্রসঙ্গে বৈধতা-অবৈধতা ঘোষণা দেওয়া যাবে, কদর্য ও উত্তমতা নির্ণয় করা সম্ভব হবে। অন্যথায়, পড়াশোনা ও গবেষণা থেকে মুক্ত, আবেগতাড়িত কথামালা তো কেবল ক্ষতিই বয়ে আনবে। শীয়া মতবাদ : ধারণা ও বাত্তবতা ২৯ ড/৬//.001111815-.0017
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।