এমনকি, এসব মিথ্যাই তাদের কাছে ধর্মীয় অপরিহার্য বিষয়ের অন্তর্ভক্ত। এসব নিকৃষ্ট মিথ্যা বিদ্যমান। কেবল সাহাবীরাই নয়; আহলুস সুন্নাহর সকল মনীষীই তাদের কাছে অগ্রহণযোগ্য; উম্মাহর মহান ব্যক্তিদের রেখে যাওয়া জগদ্িখ্যাত ্রন্থগুলোও তাদের কাছে প্রত্যাখ্যাত; “সিহাহ সিত্তাহ' বা হাদীসের বিশুদ্ধ ছয় কিতাবসহ সকল হাদীসগ্রন্থই তাদের কাছে পরিত্যক্ত। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিযী, ইমাম নাসাঈ থেকে শুরু করে ইমাম হাম্বলের মতো মহান ইমামগণ যেমন তাদের কাছে তুচ্ছ; তেমনই খালিদ মুসা ইবনু নুসাইর, নুরুদ্দীন মাহমুদ, সালাহুদ্দীন, কুতুয এবং মুহাম্মদ আল-ফাতিহের মতো বীর সেনারাও অতি সামান্য । সাহাবী ও তাবেয়ীদের থেকে বিচ্ছিন্নতা অবলম্বন এবং হাদীস ও উল্লিখিত ইমামদের দিকে সম্পৃক্ত এমন কিছু কথামালা-_ যেগুলো যারপরনাই দুর্বল সূত্রে বর্ণিত। ফলে তাদের মাঝে ছড়িয়ে পড়ে নানা রকমের বিদআত; যার কোনোটি আকীদাগত, কোনোটি ইবাদত সম্পর্কিত, কোনোটি পারিবারিক ও সামাজিক জীবনযাপনের রীতিনীতির অন্তর্ভুক্ত। এ ছাড়া আরও বিভিন্ন প্রকারের বিদআত তাদের মাঝে চর্চিত হতে থাকে, যেসবের সঙ্গে ইসলামী শরীয়তের ন্যুনতম সম্পর্কও নেই। এখানে এই স্বল্প পরিসরে তাদের সকল বিদআত নিয়ে আলোচনা উদ্দেশ্য নয়। কারণ সেজন্য একাধিক গ্রন্থ রচনার প্রয়োজন পড়বে । এজন্য এখানে কেবল সমস্যার মৌলিক দিকগুলো তুলে ধরব; যাতে শাখাগত বিষয়-আশয় খুব সহজেই অনুধাবন করা যায়। অন্যথায় শীয়া মতবাদ : ও বাস্তবতা ২৮ ড/৬//.001101815.0017
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।