Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

থেকে গৃহীত: যদিও বাস্তবে সেগুলো হয়ে থাক ইমামদের মুখনিপ্রসৃত কিংবা তাদের নামে আরোপিত । আরও কয়েক ধাপ এগিয়ে ইরানী বিপ্লবের সর্বোচ্চ নেতা জনাব খোমেনী নিজ গ্রন্থ আল-হুকুমাতুল ইসলামীয়াতে বলেন, “আমাদের মতবাদের একটি আবশ্যিক বিশ্বাস এই যে, আমাদের প্রত্যেক ইমাম এমন উচ্চ মর্যাদার অধিকারী যে, প্রথম সারির কোনো ফেরেশতা কিংবা নবী-রাসূলের পক্ষেও সে মর্যাদা লাভ করা সম্ভব হয়নি ।'১ এই সূত্রে তারা প্রায় সকল সাহাবীর প্রতি মারাত্মক বিদ্বেষ পোষণ করে। মাত্র কয়েকজন সাহাবী তাদের বিষোদগার থেকে রেহাই পেয়েছেন; যাদের সংখ্যা হবে সর্বোচ্চ তেরো । অত্যন্ত আফসোস ও পরিতাপের বিষয় এই যে, তাদের এ নগ্ন থাবা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্তরাও মুক্তি পাননি। নবীজির চাচা হযরত আব্বাস ও চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমার দিকেও নিক্ষেপিত হয়েছে শক্রতার তির । অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, আব্দুল্লাহ ইবনু আব্বাস হলেন “হিবরুল উম্মাহ" বা 'জ্ঞানে-গুণে উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিতৃ' । এ কথা সকলেরই জানা, তারা এই মহান দুই সাহাবীর বিরুদ্ধে বিষোদগারে লিপ্ত হয়েছে, এমনকি তাদেরকে কাফের পর্যন্ত বলেছে কেবল এ কারণেই যে, আব্বাসী খলীফাদের সাথে ইসনা আশারিয়া সম্প্রদায়ের মতবিরোধ ছিল৷ অথচ আব্বাসী খেলাফত প্রতিষ্ঠার কতকাল আগেই তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন। আরও একটি নিকৃষ্ট বিদআত ছিল সে সময়ের অধিকাংশ ইসলামী সাম্বাজ্যকে “দারুল কুফুর' দাবি করা। এই দাবির আলোকে মক্কা, মদীনা, সিরিয়া ও মিশরের মুসলমানরা ছিল তাদের কাছে কাফের। এমন উদ্ভট দাবিকে যৌক্তিক প্রমাণ করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নির্জলা মিথ্যা বলতেও তাদের কোনো দ্বিধা ছিল না। ১. খোমেনি কৃত আল-হুকুমাতুল ইসলামিয়া, পৃষ্ঠা : ২৫ শীয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা ২৭ ড/৬/৬/.001101815-.00107

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।