Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

অধিকাংশের বসবাস ইরান, ইরাক ও লেবাননে এবং এরাই শিয়াদের সকল দল ও উপদলের মাঝে জনসংখ্যায় সর্বাগে ৷ তাদের এই বিভক্তি ভয়ংকর রূপ ধারণ করে তখন, যখন দলের আশয় সংযোজন করে; নিজ নিজ দলের সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে গ্রহণ করে নানান পদক্ষেপ; আর এর সবই সম্ভব হয়েছিল একজন সর্বজনীন নেতার অনুপস্থিতির সুবাদে । ইসলামের নামে তারা নিকৃষ্ট সব বিদআতের সূচনা করে। এরপর এসব বিদআতকে “দীনের অপরিহার্য অংশ' বলে দাবি করে । একপর্যায়ে এগুলো তাদের আকীদা ও গঠনতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য হতে থাকে । এসব বিদআতের মধ্যে 'ইমামত' তথা নেতৃত্ব-সংক্রান্ত বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য । এর মাধ্যমে নেতৃত্ব সম্পর্কিত সকল সমস্যা সমাধানের ইচ্ছা পোষণ করে। তাই চারদিকে খুব জোর দিয়ে প্রচার করতে থাকে যে, ইমাম বা নেতা হওয়ার যোগ্য ছিলেন কেবল “বারো জন মনীষী'; তাদের নাম যথাক্রমে : ১. আলী ইবনু আবু তালিব ২. হাসান ইবনু আলী ৩. হুসাইন ইবনু আলী ৪. আলী যাইনুল আবিদীন ইবনু হুসাইন ৫. মুহাম্মদ আল-বাকির ইবনু যাইনুল আবিদীন ৬. জাফর আস-সাদিক ইবনু মুহাম্মদ আল-বাকির ৭. মুসা আল-কাজিম ৮. আলী আল-রিজা ৯. মুহাম্মদ আল-জাওয়াদ ১০. আলী আল-হাদী ১১. হাসান ইবনু আলী আল-আসকারী ১২. মুহাম্মদ ইবনু হাসান আল- রী। শীয়া মতবাদ : ধারণা ও বান্তবতা ২৫ ড/৬//.001101815-.0017

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।