Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

ফিরে যাই তালিবী আন্দোলনের নেতৃত্বের ধারাবাহিকতায় । আমরা জেনেছি, আলী ইবনু মুসা রেজাকে বায়আতের জন্য মনোনীত করার পর তিনি মারা যান; তার মৃত্যুর পর সামনে আসেন তদীয় পুত্র মুহাম্মদ আল-জাওয়াদ। তিনি ইন্তেকাল করেন ২২০ হিজরীতে । তার পর নেতৃত্ব দেন তদীয় পুত্র আলী ইবনু মুহাম্মদ আল-হাদী। আল-হাদী মারা যান ২৫৪ হিজরীতে । অবশেষে হাদীপুত্র হাসান ইবনু আলী তাদের নেতৃতৃভার গ্রহণ করেন। হাসান ইবনু আলীর উপাধি ছিল “আল- আসকারী'। ২৬০ হিজরীতে মুহাম্মদ নানী পাচ বছরের এক শিশুসন্তান রেখে তিনিও পরকালে পাড়ি জমান। আন্দোলনে আহলে বাইত তালিবী ও পারসিক শুউবীরা সমানভাবে অংশগ্রহণ করে। তবে প্রত্যেক নেতার অবর্তমানে নেতৃত্বের ঝান্ডা তারা তুলে দিয়েছে সদ্যপ্রয়াত নেতার বড়োপুত্রের হাতে। আলী ইবনু মুসা রেজা থেকে হাসান আল-আসকারী পর্যন্ত নেতৃত্বের এই ধারা অব্যাহত ছিল। আলী ইবনু মুসার পূর্বে উর্ধ্বক্রম অনুসারে উমাইয়া কিংবা আব্বাসী খেলাফতের বিরুদ্ধে এদের কেউ বিদ্রোহাত্মক নেতৃত্ের ভূমিকায় অবতীর্ণ হননি। হাসান ইবনু আলী আল-আসকারী ২৬০ হিজরীতে মৃত্যুবরণ করেন। এরপর বিদ্রোহীরা মারাত্মক নেতৃত্ব সঙ্কটে পড়ে । কারণ , হাসান আল-আসকারীর পুত্র তখনও দুধের বাচ্চা। এরই মধ্যে শেষ ভরসা এ শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। বিদ্রোহীরা সুযোগ বুঝে অসংখ্য দল-উপদলে বিভক্ত হয়ে পড়ে; ফলে দেখা দেয় নানা রকম মতবিরোধ । এসব বিরোধ যেমন ছিল রাজনৈতিক, তেমনই ছিল শরীয়তের বিধান ও আকীদা-কেন্্রিক। বিদ্রোহীদের এতগুলো দল ও সম্প্রদায়ের মাঝে সর্বাধিক পরিচিতি ও প্রসিদ্ধি লাভ করে 'ইসনা আশারিয়া' সম্প্রদায়। বর্তমানে এ সম্প্রদায়ের শীয়া মতবাদ : ও বাস্তবতা ২৪ ৬/৬/৬৬.0011019.09.0010)

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।