Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

নিজেদের ইতিহাস, এতিহ্য ও কৌলীন্য তাদের কাছে অধিকতর সমৃদ্ধ ও উল্নাত মনে হতো । এসব ভাবনা থেকে পরবর্তী সময়ে তাদের মাঝে “শুউবী' নামে একটি বিশেষ দল আত্মপ্রকাশ করে । যাদের উদ্দেশ্য ছিল ইসলামবহির্ভত একটি সংস্কৃতির প্রতি হৃদয়ে থাকা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। পছন্দের সে তালিকায় স্থান পায় একসময়ের অন্যতম উপাস্য আগুন" । একদিকে ইসলামী সাম্রাজ্যের বিরুদ্ধে স্বতন্ত্র বিদ্রোহের সক্ষমতা শুউবী সম্প্রদায়ের ছিল না, অপরদিকে কয়েক দশক ধরে তাদের পরিচয় সুযোগ এনে দেয়। এজন্য তারা সিদ্ধান্ত নেয় যে, তাদের সুবিশাল সাম্বাজা ধ্বংসকারী ইসলামী খেলাফতের পতন ঘটানোর লক্ষ্যে তারা 'তালিবী আন্দোলনে" যোগ দেবে; কিন্ত দীর্ঘদিন ধরে দিয়ে আসা মুসলিম পরিচয় তারা এখনই ত্যাগ করবে না। তারা আরও সিদ্ধান্ত নেয় যে, মুসলিম সমাজে পারসিক সভ্যতা- সংক্কতি ছড়িয়ে ইসলাম ধর্মকে বিকৃত করবে; দীর্ঘদিন ধরে মুসলিম মোড়কে আকর্ষণীয় করে তুলবে । এখানেই শেষ নয়, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে তারা তালিবীদের সঙ্গে মিলে যাবে এজন্য যে, তারা নিজেদেরকে আলী ইবনু আবু তালিবের দলভুক্ত দাবি করে; তা ছাড়া তাদের একটি অংশ তো আহলে বাইতের অন্তর্ভুক্ত; মানুষের মনেও তাদের প্রতি সীমাহীন ভক্তি । আসলে শুউবীরা বুঝতে পেরেছিল, নিজেদের অস্তিত্ব রক্ষার এ আন্দোলন হয়তো এভাবেই ছ্ায়িতব লাভ করবে। এভাবেই পারসিক শুউবীদের আন্দোলন আহলে বাইত তালিবীদের আন্দোলনের সাঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়; যদিও নতুন রূপ ও সুস্পষ্ট অবস্থান নিয়ে এগিয়ে চলা এ সংগ্রামের শুধু রাজনৈতিক নয়, ছিল ধর্মীয় স্বাতন্ত্র্য । শীয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা ২৩ ড/৬//.001101815.00107

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।