তাদের মাঝে জাফর আস-সাদিক ছিলেন যুগশ্রেষ্ঠ আলেম ও ফকীহ। গাকীদা-বিশ্বাসে তিনি ছিলেন সাহাবী, তাবেয়ী ও তৎকালীন দেখতে দেখতে উমাইয়া শাসনের অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসে। আব্বাসীরা তাদের বিরুদ্ধে গণঅস্যু্থান ঘটানোর জন্য ব্যাপক উদ্দীপনা নিয়ে জনমত তৈরি করার কাজে নেমে পড়ে । ক্রমেই দ্রোহের আগুন ছুড়িয়ে পড়ে চারদিকে । আর এতে ইন্ধন জোগায় যায়েদ ইবনু আলী রহিমাহুল্লাহর আদর্শ থেকে বিচ্যুত সেই অবাধ্য উপদলটি । ১৩২ হিজরীতে উমাইয়! খেলাফতের পতন ঘটে; যাত্রা শুরু করে আব্বাসী খেলাফত। প্রথম খলীফা আবুল আব্বাস আস-সাফফাহর পর সাম্নাজ্যের হাল ধরেন খলীফা আবু জাফর আল-মানসুর । এদিকে আন্দোলনের সহযোগীরা সামপ্িকভাবে লাভ-ক্ষতির হিসেব কষে দেখতে পায়__পরিশ্রমের তেমন কোনো মূল্যই তারা পায়নি। তাদের কামনা ছিল-_নতুন শাসক হবে হযরত আলী রাযিয়াল্লাহু আনহুর খানদানের কেউ । কিন্তু খেলাফতের ঝান্ডা আব্বাসীদের হাতে গেলে তাদের সে আশার গুড়ে বালি। উপায়ান্ত না দেখে তারা নতুনোদ্যমে বিদ্বোহ আরম্ভ করে। এবার হযরত আলী ইবনু তালিবের নামানুসারে নাম ধারণ করে “তালিবী'। মুসলিম উম্মাহর সর্বাঙ্গে অস্থিরতা বিরাজ করলেও আকীদা ও ফিকহের মৌলিক বিষয়ে তেমন কোনো বিরোধ তখনও পর্যন্ত ছিল না। কিন্তু হঠাৎ হযরত যায়েদের অবাধ্য সেই দলটি আবু বকর ও উমর রাযিয়াল্লাহু আনহুমার ব্যাপারে আপত্তি তোলে । এই দুর্ভাগারা মহান দুই খলীফার নেতৃত্ব ও শ্রেষ্ঠত্ব অস্বীকার করে বসে, তাদের নাম ধরে প্রকাশ্যে বদদোয়াও করতে শুরু করে। জাফর আস-সাদিক ১৪৮ হিজরীতে ইন্তেকাল করেন। উত্তরসূরি হিসেবে রেখে যান পুত্র মুসা আল-কাজিমকে। মুসাও বাবার মতো দীনি শিক্ষায় শিক্ষিত ছিলেন; কিন্তু জ্ঞান ও প্রজ্ঞায় পিতার সমপর্যায়ের ছিলেন শীয়া মতবাঢ। নি 81 ২১
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।