Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

বর্তমানে যায়দিয়া সম্প্রদায়ের বসবাস ইয়েমেনে । তাদেরকে যদিও কথিত শিয়া মনে করা হয়, কিন্তু প্রথম তিন খলীফার ওপর হযরত আলীকে প্রাধান্য দেওয়া ছাড়া আর কোনো বিষয়ে আহলুস সুমাহর সঙ্গ তাদের মতভেদ ছিল না। উপরন্তু নামমাত্র শিয়া এ দলটি আহলুস সুন্নাহর সঙ্গে এত বেশি সাদৃশ্য রাখে যে, অধিকাংশ ক্ষেত্রে আহলুস সুন্নাহ ও তাদের মাঝে কোনো অমিলই খুঁজে পাওয়া যায় না। মনোভাব জানতে চায়। এ সময় তিনি তাদের নামে ভালো কথা বলেন ও রহমতের দোয়া করেন। এতে তারা বেশ ক্ষিপ্ত হয় এবং তার দোয়া প্রত্যাখ্যান করে। এখানেই শেষ নয়, তারা এ মহান সাহাবীদয়ের বিরুদ্ধে বিষোদগার পর্যন্ত করে; এমনকি শেষ পর্যন্ত হযরত যায়েদ রহিমাহুল্লাহর আনুগত্য থেকেই বেরিয়ে আসে । সর্বোপরি এ দলটি একদিকে যেমন হযরত আবু বকর ও উমর রাযিয়াল্লাহু আনহুমার শ্রেষ্ঠত্ব ও নেতৃত্ব অস্বীকার করেছে, অপরদিকে ত্যাগ করেছে হযরত যায়েদের আনুগত্যও। একের-পর-এক অস্বীকৃতি ও অবাধ্যতার কারণে ইতিহাসে তারা “রাফিজী" (বিদ্োহী) নামে অভিহিত হয়েছে। আর এ দলের এক অনুসারীর হাত ধরেই পরবর্তী সময়ে যাত্রা শুরু করেছে 'ইসনা আশারিয়া মতবাদণ যা বর্তমানে শিয়াদের মাঝে সর্বাধিক চর্চিত। যায়েদ ইবনু আলীর আট বছর পূর্বে (১১৪ হি.) তার ভাই মুহাম্মদ আল-বাকির মৃত্যুবরণ করেন; রেখে যান সাত জন সন্তান-সন্ভতি। ] শীয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা ২০ ৃ ড/৬//.00111905.00177

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।