পরিস্থিতি কিছুটা শান্ত হয়; কিন্তু তার ছেলে আলী যাইনুল আবিদীন রহিমাহুল্লাহর সময়ে আবার তা উত্তপ্ত হয়ে ওঠে । তিনি ছিলেন এক মহান ব্যক্তিত্ব; দুনিয়াবিমুখ আলেম হিসেবে সুপ্রসিদ্ধ। তার সম্পর্কে এমন কিছু কখনই শোনা যায়নি, যা সাহাবী ও তাবেয়ীদের আকীদা ও চিন্তাধারার পরিপন্থি। আলী যাইনুল আবিদীনের ঘরেও দুজন মনীষীর জন্ম হয়। যাদের তাকওয়া ও পরহ্যেগারিতা ছিল সুউচ্চ; তারা হলেন-_ হযরত মুহাম্মদ আল-বাকির এবং হযরত যায়েদ রহিমাহুমাল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর তৎকালীন মুখপাত্র _সাহাবী ও তাবেয়ীদের সঙ্গে তাদের কোনো দ্বিমত বা বিরোধ ছিল বলে জানা যায় না। তবে হ্যা, একটি বিষয়ে হযরত যায়েদ ইবনু আলী রহিমাহুল্লাহর ব্যক্তিগত দ্বিমত ছিল। তিনি বলতেন, হযরত আলীই ছিলেন প্রথম খলীফা হওয়ার সর্বাধিক যোগ্য । এখানে দুটি বিষয় লক্ষণীয়। প্রথমত, তার এই মত উম্মাহর সর্বসম্মত সিদ্ধান্তের পরিপন্থি; দ্বিতীয়ত, অসংখ্য হাদীসে হযরত আলীর 'র্যাদাধিক্য' প্রমাণিত; তথাপি, তার এই দ্বিমত আকীদাগত না হওয়ায় তেমন গুরুতর কিছু ছিল না। আর তিনি তো প্রথম তিন খলীফার মর্যাদা অস্বীকার করেননি; শুধু হযরত আলীকে তাদের চেয়ে অগ্রগামী মনে করেছেন। মূলত তিনি অগ্থজের উপস্থিতিতে অনুজের 'ইমামত বা নেতৃত্ব' বৈধ মনে করতেন। তাই, দ্বিমত যদিও ছিল তবু তিনি প্রথম তিন খলীফার ইমামতের স্বীকৃতি দিয়েছেন অকুষ্ঠচিত্তে। মোটকথা, শুধু এই একটি প্রসঙ্গ ছাড়া শরীয়তের অন্য সকল মৌলিক ও শাখাগত বিষয়ে আহলুস সুন্নাহর সঙ্গে তার কোনো রকম দ্বিমত ছিল না। হযরত যায়েদ রহিমাহুল্লাহ ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর লীর। চিনি খলীকা-হিলাম-উররু মলিকের শামনামিলে দাদার লনা শীয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা ১৯ ড/৬//.00111905.00177
— صفحة ١٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.