Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

শেষ কথা প্রিয় পাঠক, বইটি পাঠ করে শিয়া নিয়ে আপনার মনে থাকা যাবতীয় সংশয় কি কাটল? এ বিষয়ে জাগা সকল প্রশ্নের তৃপ্তিকর উত্তর কি পাওয়া গেল? আমার তো মনে হয়, তা সম্ভব হয়নি; আসলে হবার কথাও নয়। সন্দেহের অবকাশ নেই, বিষয়টি খুবই জটিল, অত্যন্ত কঠিন। এ কারণে এ বিষয়ে অনেক জ্ঞানী-গুণী ও বোদ্ধা লেখকদের বইপত্র পড়েও পাঠকদের সংশয় কাটে না, মনের কোণে ঘুরপাক খায় প্রশ্নের পিঠে প্রশ্ন । তাহলে উপায় কী এখন? আশা করি এ বিষয়ে কিসসাতুশ শিয়া নামক আমার প্রকাশিতব্য গ্রন্থটি আপনার খুবই কাজে আসবে, যা আমি ভূমিকায়ও বলে এসেছি। ইনশা-আল্লাহ, সে গ্রন্থে ছোটো-বড়ো সকল বিষয় বিস্তারিতভাবে আলোচিত হবে; কারও মনে আর কোনো সংশয় যেন বাকি থাকে, সেই চেষ্টা করা হবে। সম্মানিত পাঠক, প্রকাশিতব্য সে গ্রন্থ রচনায় আপনিও অংশগ্রহণ করতে পারেন এবং তা খুবই চমৎকারভাবে । হ্যা, শিয়া নিয়ে আপনার মনে থাকা যে প্রশ্নগুলোর উত্তর বক্ষ্যমাণ গ্রন্থে পাননি, তা নিঃসংকোচে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। বলতে দ্বিধা নেই, আপনার মূল্যবান প্রশ্নগুলো আমাদের প্রকাশিতব্য গ্রন্থকে সন্দেহাতীতভাবে সমৃদ্ধ করবে; যা পরবর্তী সময়ে আপনাদের জন্যও সুখকর হবে, ইনশাআল্লাহ শীয়া মতবাদ : ধারণা ও বাত্তবতা ১৫১ ড/৬//.001101815.0017

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।